‘শত্রুদের কোনোদিন ক্ষমা করব না, সোজা নর্কে যেতে চাই না!’ ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক সাক্ষাৎকারে তোলপাড়!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। সিবিএস (CBS)-এর জনপ্রিয় শো ’৬০ মিনিটস’-এ সাংবাদিক রস ডাউহাটের মুখোমুখি হয়ে জীবন, মৃত্যু, পরকাল এবং শত্রুদের প্রতি তাঁর ক্ষোভ নিয়ে একরকম অকপটেই মুখ খুলেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তাঁর মুখের কিছু চটজলদি মন্তব্য ও রসিকতা এখন নেটদুনিয়ায় হট কেক।

“আমি নর্কে যেতে চাই না, স্বর্গে যাওয়ার আশা রাখি”
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় বেশ কিছু বিপজ্জনক পরিস্থিতি ও হামলার মুখোমুখি হতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। সেই অভিজ্ঞতা এবং জীবন-মৃত্যুর দর্শন নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিক তাঁকে সোজা প্রশ্ন করেন—‘আপনার কি মনে হয় মৃত্যুর পর ঠিক কী হয়?’

কিছুক্ষণ ভেবে ট্রাম্প জবাব দেন, “খুব সরলভাবে বললে, আমি আশা করি মানুষ আমাকে মনে রাখবে। আমি একজন অত্যন্ত ধর্মভীরু মানুষ। তাই ধর্মীয় বিশ্বাস ও নীতি অনুযায়ী আমার তো স্বর্গে যাওয়া উচিত, আমি সেটাই আশা করি। আমি স্পষ্ট করে বলছি, আমি কোনোভাবেই নর্কে (নরক) যেতে চাই না।”

“শত্রুদের কোনোদিন ক্ষমা করব না, আমি তাদের ঘৃণা করি”
সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ অংশটি ছিল ঠিক এর পরেই। সাংবাদিক ট্রাম্পকে এক কাল্পনিক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্ন করেন, যদি পরের জীবনে বা স্বর্গে প্রবেশ করার শর্ত হিসেবে তাঁকে নিজের রাজনৈতিক শত্রু—যেমন জেমস কোমি বা ন্যান্সি পোলোসিদের ক্ষমা করতে বলা হয়, তবে কি তিনি তা পারবেন?

বিন্দুমাত্র রাখঢাক না রেখে মার্কিন প্রেসিডেন্ট সোজাসাপ্টা উত্তর দেন, “এর উত্তর হলো—না। আমি একদম সততার সঙ্গে বলছি, না। আমি হয়তো এটা কখনোই পারব না। কারণ আমি আমার কিছু শত্রুকে আন্তরিকভাবেই ঘৃণা করি এবং চিরকাল করব।”

টম ক্রুজের মতো পাইলট ও ইউএফও রহস্য
মৃত্যু বা শত্রু প্রসঙ্গ ছাড়াও সাক্ষাৎকারে ইউএফও (UFO) বা ভিনগ্রহের যান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর কার্যকালে একাধিক অভিজ্ঞ ও বিশ্বস্ত বিমানবাহিনীর পাইলটের সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই পাইলটরা তাঁকে ইউএফও সম্পর্কিত এমন কিছু অবিশ্বাস্য ও অদ্ভুত তথ্য দিয়েছেন, যা শুনে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন।

পাইলটদের শারীরিক গঠন ও ব্যক্তিত্বের প্রশংসা করতে গিয়ে মজার ছলে ট্রাম্প বলেন, “ওই পাইলটরা দারুণ ফিট, চৌকস এবং একেবারে বিখ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজের মতো দেখতে! তাঁদের হেয়ারস্টাইল থেকে ব্যক্তিত্ব—সবকিছুই তাক লাগানোর মতো। তবে তাঁরা যতই নির্ভরযোগ্য হোন না কেন, ইউএফও নিয়ে তাঁদের বলা কথাগুলোর সত্যতা নিয়ে আমার মনে এখনও কিছুটা সংশয় রয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *