‘বীরপুরুষ’ নয়! সন্তানের আসল নাম প্রকাশ্যে আনলেন সোহিনী-শোভন, নামের অর্থ জানলে মন জুড়োবে

: গত ২০ সেপ্টেম্বর টেলি ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। পুত্রসন্তান জন্মের পর সোশ্যাল মিডিয়ায় খবর ভাগ করে নেওয়ার সময় দম্পতি লিখেছিলেন, তাঁদের ঘরে এসেছে ‘বীরপুরুষ’। সেই থেকেই অনুরাগীদের কাছে একরত্তি পরিচিত ছিল ‘বীরপুরুষ’ নামেই। তবে সন্তানের জন্মের দেড় মাস কাটতে না কাটতেই অবশেষে ছেলের আসল নাম খোলসা করলেন তারকা দম্পতি।

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র সাকসেস পার্টিতে নাম প্রকাশ সম্প্রতি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবির সাকসেস পার্টিতে একফ্রেমে ধরা দেন সোহিনী ও শোভন। দুজনেই ম্যাচিং করে কালো পোশাকে সেজেছিলেন। নতুন বাবা-মা হওয়ার পর থেকেই দুষনি ও শোভনের চোখেমুখে স্পষ্ট মাতৃত্ব ও পিতৃত্বের আনন্দের ছাপ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, ছেলের ডাকনাম বা ভালো নাম নিয়ে অনেক মজাদার ঘটনা ঘটেছে।

মজার ছলে সোহিনী বলেন, “আমি নাম দিয়েছি হাপুস, আর আজকে একটা নতুন নাম পেয়েছে হাগু!” তবে এরপরেই গম্ভীর ও মিষ্টি সুরে দম্পতি জানান, তাঁরা ছেলের খুব সুন্দর একটি অর্থপূর্ণ নাম রেখেছেন। শোভন পাশ থেকে স্পষ্ট করে দেন, “ওর নাম কিন্তু বীরপুরুষ নয়।”

ছেলের নাম কী রাখলেন সোহিনী-শোভন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা দম্পতি জানান, তাঁদের ছেলের আসল নাম রাখা হয়েছে ‘অন্বয়’। আর এই নাম প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ‘অন্বয়’ নামের অর্থ নিয়ে গুগলে সার্চ করতে শুরু করেন। প্রসঙ্গত, ‘অন্বয়’ একটি সংস্কৃত শব্দ। যার গভীর অর্থ হলো— সমন্বয়, সম্পর্ক, সংযোগ বা ঐক্য।

বোহেমিয়া সংসারে নতুন অতিথি সামলানোর দিনগুলি চলতি বছরের শুরু থেকেই সোহিনীর মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে দুই থেকে তিন হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। বর্তমানে ছেলেকে ঘিরেই কাটছে তাঁদের দিনরাত। একরত্তিকে সামলাতে দুজনেই সমানভাবে দায়িত্ব পালন করছেন, যদিও রাতের ধকল মূলত সোহিনীকেই পোহাতে হচ্ছে। সদ্য মা হওয়ার কারণে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রিমিয়ারেও উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী। পুজোতেও ছেলেকে আঁকড়েই কেটেছে তাঁদের ঘরোয়া সময়। তবে ছোট্ট ‘অন্বয়’-এর আগমনে এখন চরম খুশির হাওয়া এই তারকাজুটির পরিবারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *