“মর্নিং ওয়াকে বেরিয়েই হাওয়া!”-আমেরিকায় ৫ দিন ধরে নিখোঁজ ভারতের তরুণী শ্রীজা

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আমেরিকায় গিয়ে চরম বিপদের মুখে পড়লেন ভারতের তেলেঙ্গানার তরুণী শ্রীজা রেড্ডি কোয়া। গত ২ নভেম্বর সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তরুণীর কোনো সন্ধান মেলেনি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সুদূর আমেরিকায় মেয়ের এই রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় মারাত্মক উদ্বেগে দিন কাটছে ভারতে থাকা তাঁর পরিবারের।

মর্নিং ওয়াকে বেরিয়েই রহস্যজনক নিখোঁজ পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শ্রীজার মূল বাড়ি তেলেঙ্গানার নালগোন্ডা জেলার শাবদুল্লাপুরম গ্রামে। দেড় বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন তিনি। ভর্তি হন মর্যাদাপূর্ণ ‘ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস’-এ। বস্টনের ডরচেস্টার এলাকায় কয়েক জন তেলুগু ছাত্রীর সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন শ্রীজা।

গত ২ নভেম্বর সকালে নিত্যদিনের মতো মর্নিং ওয়াকে বের হন তিনি। কিন্তু তারপর আর ফিরে আসেননি। পরদিন অর্থাৎ ৩ নভেম্বর শ্রীজার বান্ধবীরা বোস্টন পুলিশের ডিস্ট্রিক্ট C-11 থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। এরপর ৪ নভেম্বর পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁর অনুসন্ধান সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

শেষ দেখা কারসন বিচে, অপহরণ নাকি দুর্ঘটনা? তদন্তকারীদের দাবি, শ্রীজাকে শেষ বার তাঁর বাড়ি থেকে মাত্র আধ কিলোমিটার দূরে দেখা গিয়েছিল। অনুমান করা হচ্ছে, তিনি কারসন বিচ অথবা হারবার পয়েন্টের আশপাশের কোনো এলাকায় থাকতে পারেন। তবে শ্রীজাকে কি অপহরণ করা হয়েছে, নাকি অন্য কোনো অঘটন ঘটেছে— সে বিষয়ে বস্টন পুলিশ এখনই স্পষ্টভাবে কিছু জানাতে চায়নি।

শ্রীজার বাবা কোয়া যাদগিরি রেড্ডি জানিয়েছেন, মেয়ের সঙ্গে তাঁদের সম্পর্ক অত্যন্ত মধুর। কোনো পারিবারিক অশান্তিও ছিল না। এমনকি সম্প্রতি শ্রীজা এক মাসের জন্য তেলেঙ্গানার বাড়িতে ঘুরে গিয়েছিলেন বলেও জানান তিনি।

তল্লাশিতে নামল কেন্দ্র ও ভারতীয় দূতাবাস মেয়ের নিখোঁজ হওয়ার খবর পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্বজনেরা। শ্রীজার দ্রুত সন্ধানের জন্য ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস ও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে তাঁর পরিবার।

নালগোন্ডার স্থানীয় বিধায়ক কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডি এই ঘটনায় বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি ভারতীয় কনসাল জেনারেল, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং বোস্টন পুলিশের সঙ্গে সরাসরি কথা বলে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন। পাশাপাশি, আমেরিকায় থাকা ‘তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা’ (TANA)-র সদস্যদেরও তল্লাশি অভিযানে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *