সঙ্গীর মন খারাপ হলে যে কাজ ভুলেও করবেন না! জেনেনিন অবশ্যই

জীবনে ভালো-খারাপ সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। কখনো ভালো আবার কখনো সময় খারাপ যায়। জীবনের খারাপ মুহূর্তগুলোতে সবারই মন খারাপ থাকে। তখন তার প্রভাব পড়ে জীবনের উপর। এমনকি সেই সমস্যা সম্পর্কেও খারাপ প্রভাব ফেলে। মন খারাপ থাকলে সম্পর্কের উপরও পড়ে বিশাল প্রভাব। তাই এ সময়টা খুব সতর্ক থাকতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, মন খারাপ থাকলে মানুষের জীবনে অহরহ ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আপনার সঙ্গীও যদি কোনো কারণে মন খারাপ করেন তাহলে সম্পর্কেও নানা সমস্যা হতে পারে। তখন আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে-

> একজনের মন খারাপ থাকলে অন্যজনও রগের মাথায় নানা বিষয়ে খারাপ কথা বলতে পারেন। তবে ভুলে যাবেন না, খারাপ সময়ে সঙ্গীর পাশে থাকা আপনারই দায়িত্ব। তাই সঙ্গীর মন খারাপ থাকলে তার সঙ্গে উচ্চবাচ্য না করে বরং সমস্যা সমাধানের পথ বের করুন।

> সঙ্গীর খারাপ সময়ে তার মতো আপনিও যদি চুপ করে থাকেন কিংবা কথা না বলেন তাহলে ভুল করবেন। তাকে জি়জ্ঞাসা করুন কী হয়েছে, কেন তার মন খারাপ ইত্যাদি প্রশ্ন।

> একবার জিজ্ঞেস করার পর যদি কিছু না বলেন, তাহলে দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন। কোনো উত্তর না মিললে আর বারবার এক কথা বলতে যাবেন না।

> মন খারাপ হলে অনেকেই সময়মতো খান না। এমন ক্ষেত্রে বারবার খেতে ডাকার কোনো মানে হয় না। এর মাধ্যমে হয়তো সঙ্গী আরও রেগে যাবেন। তাই এই সময় চুল থাকাই বুদ্ধিমানের লক্ষণ।

> এমন সময় খবরদারি করতে যাবেন না। এমনিই তার মন ভালো নেই। এর উপর আবার আপনি খবরদারি করতে গেলে সমস্যা কয়েকগুণ বেড়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *