বাবার ফোন থেকে ১ লাখ টাকার খাবার অর্ডার করলো ৬ বছরের শিশু, হাজির ডেলিভারি ম্যান!

বাবার ফোন নিয়ে খেলছিল ছয় বছরের শিশু। কিন্তু খেলতে গিয়ে ফুড ডেলিভারি অ্যাপ থেকে এক হাজার ডলারের খাবার অর্ডার করে বসে সে। এরপরই শুরু হয় লঙ্কা কাণ্ড। খাবার অর্ডার করার পর পরই বাড়ির দরজায় হাজির হয় ডেলিভারি ম্যান।
গত শনিবার (২৮ জানুয়ারি) ‍যুক্তরাষ্ট্রের মিশিগানে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা-মা জানান, তারা সিসিটিভির ফুটেজ থেকে দেখতে পান তাদের বাসার সামনে খাবার নিয়ে অনেকগুলো মানুষ হাজির হয়েছে। কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না।

শিশুটির বাবা সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া সাক্ষাতকারে বলেন, এটা কী হচ্ছে? একজন গাড়ি চালককে জিজ্ঞাসা করলাম কেন আপনারা আমার জন্য এত খাবার নিয়ে এসেছেন? তখনই তিনি দেখতে পান তারা ছেলে গ্রুবহাব অ্যাপ ব্যবহার করে খাবারের অর্ডার দিয়েছে।

তার ছেলে ম্যাসন যে খাবারগুলো অর্ডার করেছে তার মধ্যে ছিল- চিংড়ি, শর্মা, সালাদ, চিকেন পিটা মোড়ানো, স্যান্ডইউচ, মরিচের সস, আইসক্রিমসহ আরো অনেক খাবার। এছাড়া ৪০০ ডলারের পিৎজাও অর্ডার করা হয়।

শিশুটির বাবা এমন পরিস্থিতি দেখে রেস্টুরেন্টগুলোতে ফোন করে খাবার অর্ডার বন্ধ করতে বলেন। কেন এত খাবার পাঠানো হচ্ছে জানতে চান। কিন্তু রেস্টুরেন্ট থেকে তাকে জানানো হয় গ্রুবহাবের সঙ্গে যোগাযোগ করতে।

শিশুটির বাবা-মা বলেন, তারা তাদের সন্তানকে উচিৎ শিক্ষা দেয়ার জন্য শিশুটির পিগি ব্যাংক থেকে টাকা বের করতে থাকে। এটাতে শিশুটি খুব ভয় পায়। তখন তারা শিশুটিকে বুঝিয়ে বলে অর্থের গুরুত্ব ও ব্যয় সম্পর্কে।

এরপর তারা এসব খাবারগুলো প্রতিবেশীদের মাঝে বন্টন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *