চা বাগান শ্রমিকদের জন্য দীপাবলির বিরাট ধামাকা! একধাক্কায় ভাতা ও চালের বরাদ্দ বাড়ানোর আশ্বাস শুভেন্দুর

দুর্গাপুজোর উৎসবের মরশুম মিটতে না মিটতেই উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের জন্য বড় সুখবর শোনালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীপাবলির ঠিক মুখেই চা বাগান এলাকার শ্রমিক ও তাঁদের পরিবারের আর্থিক স্বস্তির কথা মাথায় রেখে একগুচ্ছ বড় ঘোষণা করেন তিনি।

উত্তরবঙ্গ সফরকালে শুভেন্দু অধিকারী জানান, চা বাগানের শ্রমিকরা বর্তমানে যে ৩৫ কেজি চালের সরকারি সহায়তা পান, তা বাড়িয়ে ৫০ কেজি করা প্রয়োজন। এর পাশাপাশি শ্রমিক পরিবারগুলির সুবিধার্থে উৎসবের মরশুমে তাঁদের হাতে এককালীন ৫,০০০ টাকা করে দেওয়ার বিষয়েও জোর সওয়াল করেন তিনি।

উত্তরবঙ্গের বিস্তীর্ণ চা বাগান এলাকায় বেশ কিছু দিন ধরেই শ্রমিকদের বকেয়া বোনাস ও মজুরি নিয়ে নানা টানা পোড়েন চলছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিরোধী দলনেতার এই ঘোষণা চা বলয়ে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। স্থানীয় শ্রমিক সংগঠন ও পরিবারগুলির মতে, এই ধরনের সরকারি ও রাজনৈতিক সহায়তা বাস্তবায়িত হলে উৎসবের দিনগুলিতে চা বাগানের দিনআনি-দিনখা মানুষগুলোর জন্য তা বিশাল স্বস্তির বার্তা নিয়ে আসবে।

দীপাবলির প্রাক্কালে উত্তরবঙ্গের এই ঘোষণার পর চা বাগান এলাকায় উৎসবের আনন্দ ও রাজনৈতিক শোরগোল—দুটোই দ্বিগুণ হয়ে উঠেছে।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *