CBSE সিলেবাসে এত বড় পরিবর্তন! বাদ পড়ল ৩টি বিষয়, বদলে কী পড়তে হবে পড়ুয়াদের?

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রমে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে। বোর্ডের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির পাঠ্যক্রম থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মডিউল বাদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে পড়ুয়াদের কর্মমুখী শিক্ষায় পারদর্শী করে তুলতে নতুন নিয়ম চালু করা হচ্ছে।

কোন কোন বিষয় বাদ পড়ল? সিবিএসই-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণির পড়ুয়াদের আর ‘ইনডিভিজুয়ালস ইন সোসাইটি’ (Individuals in Society) এবং ‘সিটি অ্যান্ড এআই’ (CT ​​& AI — Computational Thinking & Artificial Intelligence) মডিউলগুলি পড়তে হবে না।

এর পাশাপাশি, এই পড়ুয়ারাই যখন ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উঠবে, তখন তাদের পাঠ্যক্রম থেকে ‘পরিবেশ শিক্ষা’ (Environmental Education) বিষয়টি বাদ পড়ে যাবে।

বৃত্তিমূলক শিক্ষা এখন বাধ্যতামূলক বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার থেকে বৃত্তিমূলক শিক্ষাকে (Skill/Vocational Education) বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, পড়ুয়াদের সামনে দুটি বিকল্প রাখা হয়েছে: ১. স্কিল ডেভেলপমেন্ট (Skill Development): যদি কোনো পড়ুয়া এই বিষয়টি বেছে নেয়, তবে তার মূল্যায়ন করবে খোদ স্কুল কর্তৃপক্ষ (অভ্যন্তরীণ মূল্যায়ন বা Internal Assessment)। এই বিষয়ের জন্য কোনো আলাদা বোর্ড পরীক্ষা দিতে হবে না। ২. ২২টি দক্ষতা-ভিত্তিক বিষয়: সিবিএসই দ্বারা নির্ধারিত ২২টি নির্দিষ্ট দক্ষতা-ভিত্তিক (Skill-based) বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বেছে নেওয়া যাবে। তবে এক্ষেত্রে পড়ুয়াদের ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিতে হবে।

অন্যান্য ঐচ্ছিক বিষয়ে পরিবর্তন নেই সিবিএসই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দিয়েছে যে, নতুন এই সিদ্ধান্তের ফলে বোর্ডের অন্যান্য ঐচ্ছিক বিষয়গুলির ওপর কোনো প্রভাব পড়বে না। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত অন্যান্য সমস্ত ঐচ্ছিক বিষয়গুলি নবম ও দশম শ্রেণির জন্য সম্পূর্ণ অপরিবর্তিত থাকছে।

স্কুলগুলিকে নির্দেশ সিবিএসই-র সিবিএসই-র অন্তর্ভুক্ত সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও প্রিন্সিপালদের নির্দেশ দেওয়া হয়েছে, পাঠ্যক্রমের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়টি যেন দ্রুত পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। এছাড়া মূল্যায়ন ও পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের দেওয়া স্টাডি প্ল্যান এবং এফএকিউ (FAQ) গাইডলাইন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *