বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার লোভ দেখিয়ে আধার তথ্য চুরি! দিল্লি পুলিশের জালে হ্যাকার গ্যাং

সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অভিনব কায়দায় সাইবার জালিয়াতি চালাচ্ছিল একটি দুষ্কৃতী দল। ভুয়া স্বাস্থ্য শিবিরের আড়ালে গ্রামবাসীদের আধার ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নিয়ে বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল তারা। সম্প্রতি এই কুখ্যাত সাইবার চক্রের পর্দাফাঁস করেছে দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (IFSO) ইউনিট।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে সিম কার্ড এবং ই-সিম সংগ্রহ করা, যা পরে বিভিন্ন সাইবার অপরাধে ব্যবহার করা হতো। শিবিরগুলির মাধ্যমে সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট এবং গোপন পরিচয় সংক্রান্ত তথ্য ক্লোন করে প্রায় ৩,০০০-এরও বেশি সিম কার্ড রেজিস্টার্ড করা হয়েছিল। এই ঘটনায় জড়িত মূল পাণ্ডা ও সহযোগীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। উৎসবের মরশুমে এ ধরনের জালিয়াতি রোধে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *