হত্যার পর ভিডিয়ো পাঠাতে হতো পাকিস্তানে! উত্তরপ্রদেশে টার্গেট কিলিংয়ের হাড়হিম ষড়যন্ত্র ভেস্তে দিল ATS

উৎসবের মরসুমের মাঝেই উত্তরপ্রদেশে বড়সড় সন্ত্রাসী ছক ভেস্তে দিল রাজ্য পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (UP ATS)। লখনউতে কর্মরত উচ্চপদস্থ পুলিশ বা সেনা আধিকারিকদের লক্ষ্য করে ‘টার্গেট কিলিং’-এর এক ভয়াবহ চক্রান্তের পর্দাফাঁস করেছে এটিএস। এই ঘটনায় পাঞ্জাব থেকে আসা ৩ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক নাবালককে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। আটককৃতদের কাছ থেকে অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড বিদেশি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এটিএস সূত্রে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, ধৃতরা পাকিস্তানের হ্যান্ডলার ‘রানা ভাই’-এর সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল। তার নির্দেশেই লখনউতে কোনো হাই-প্রোফাইল সেনাকর্তা বা পুলিশ অফিসারকে হত্যার নীল নকশা তৈরি করা হয়েছিল। শুধু হত্যাই নয়, এই রোমহর্ষক হত্যাকাণ্ডের লাইভ ভিডিও তুলে পাকিস্তানে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল ধৃতদের, যাতে দেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়।

তদন্তে আরও জানা গেছে, নিষিদ্ধ সংগঠন শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল এই চক্রটি। ইউপি এটিএস-এর এই সফল পদক্ষেপকে একটি বড়সড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। আপাতত ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। লখনউ বা সংলগ্ন এলাকায় তাদের কোনো স্থানীয় সহায়তাকারী বা স্লিপার সেল রয়েছে কি না এবং এই বিদেশি অস্ত্র তাদের কাছে কে পৌঁছে দিল, তার সন্ধানে তল্লাশি অভিযান জোরদার করেছে তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *