সিগন্যালের ভুলে বিভীষিকা! স্পেনে দুই হাই-স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬৮, তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কেঁপে উঠল ইউরোপ। স্পেনের টোলেডো প্রদেশের উর্দায় এলাকায় ঘটিত হয়েছে এক মর্মান্তিক রেল দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুটি হাই-স্পিড ট্রেনের। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৮ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি, আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
স্প্যানিশ পরিবহন মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত ও সূত্রের খবর অনুযায়ী, সিগন্যালে ত্রুটি মেরামতের সময় কর্মী ও সিস্টেমের মারাত্মক ভুলের কারণেই একই ট্র্যাকে চলে আসে দুটি ট্রেন। একটি ট্রেন সজোরে পিছন দিক থেকে ধাক্কা মারে অন্যটিতে। ধাক্কার চোটে লাইনচ্যুত হয়ে যায় একাধিক বগি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
উদ্ধারকাজ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি পরিষেবা সংস্থাগুলি দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান যে সরকার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এই চরম বিপদের দিনে স্পেনের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইতালি সহ একাধিক দেশ। রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ আপাতত সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
ভারতীয় দূতাবাসের হেল্পলাইন
এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পেনে বসবাসকারী বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের জরুরি সাহায্যের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা সম্ভব হয়।