অন্নপূর্ণা যোজনায় বড় ধাক্কা! নভেম্বরেই তালিকা থেকে বাদ লক্ষ লক্ষ মহিলার নাম

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের আর্থিক স্বাবলম্বিতার লক্ষ্যে চালু করেছিল বহুল চর্চিত ‘অন্নপূর্ণা যোজনা’। গত জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত যোগ্য সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। কিন্তু উৎসবের মরশুম শেষ হতেই এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে এলো একটি অত্যন্ত চিন্তাজনক ও জরুরি তথ্য। আগামী নভেম্বর মাসেই এই ভাতার তালিকা থেকে বাদ পড়তে চলেছে লক্ষ লক্ষ আবেদনকারী ও গ্রহীতার নাম। সরকারি স্তরে কঠোর ভেরিফিকেশন এবং প্রশাসনিক মূল্যায়নের পর একাধিক অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জুন মাসে প্রকল্প চালু হওয়ার পর থেকেই আবেদনপত্র যাচাইয়ের কাজ নিরবিচ্ছিন্নভাবে চালানো হচ্ছিল। ইতিমধ্যেই নথিপত্রে অসঙ্গতি এবং অযোগ্যতার কারণে বিপুল সংখ্যক আবেদন খারিজ করা হয়েছে। তবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু গাফিলতির কারণে আবারও বড়সড় কোপ পড়তে চলেছে ভাতার তালিকায়। বিশেষ করে যে সমস্ত আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করা নেই, আগামী নভেম্বর মাস থেকে তাঁদের অ্যাকাউন্টে ভাতার ৩ হাজার টাকা পৌঁছাবে না। এছাড়া যে সকল সুবিধাভোগী নিয়ম ভেঙে একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা এবং সামাজিক বিধবা ভাতা দুটি সরকারি সহায়তাই পাচ্ছেন, তাঁদের নামও নতুন বাতিল তালিকায় শীর্ষে রাখা হয়েছে।

ই-কেওয়াইসির পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে তা হলো আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ বা ‘আধার সিডিং’। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার বা ডিবিটি (DBT) ব্যবস্থার মাধ্যমে ভাতার টাকা পাঠাতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি নভেম্বরের টাকা পাওয়ার আগে পর্যন্ত কোনো আবেদনকারী এই লিঙ্ক না করান, তবে তাঁর নাম স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে। তাই অন্নপূর্ণা যোজনার টানা কিস্তি নিশ্চিত করতে অনতিবিলম্বে নিজ নিজ ব্যাঙ্কে গিয়ে ডিবিটি লিঙ্ক ও ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য সুবিধাভোগীদের সতর্ক করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *