সস্তায় সোনা কেনার সুযোগ শেষ! হু হু করে বাড়ল দাম, ঝটকা খেলেন সাধারণ ক্রেতারা

টানা তিন দিন পতনের পর অবশেষে স্বস্তির বরফ গলে বুলিয়ন বাজারে জোরালো প্রত্যাবর্তন ঘটেছে সোনার। মার্কিন ডলারের দুর্বলতা এবং বিনিয়োগকারীদের তরফ থেকে কম দামে সোনা কেনার ঝোঁক বা ‘ভ্যালু বায়িং’-এর জেরে হু হু করে চড়েছে সোনার পারদ।

এমসিএক্স বাজারে রেকর্ড লাফ

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বর ডেলিভারির জন্য সোনার ফিউচার্স দর প্রতি ১০ গ্রামে একলাফে ২,০৪১ টাকা বা প্রায় ১.৪% বৃদ্ধি পেয়ে ১,৪৭,৮৮৯ টাকায় গিয়ে ঠেকেছে। এর আগে গত ৯ অক্টোবর যেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৫১,৪৯৯ টাকা, সেখানে টানা তিনদিনের সেশনে তা মোট ৫,৬৫১ টাকা বা প্রায় ৪% পর্যন্ত কমে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবারের এই হঠাৎ চড়া বাজার সমস্ত হিসেব নিকেশ বদলে দিয়েছে।

আন্তর্জাতিক বাজারের কী হাল?

শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। নিউইয়র্কের কমেক্স বাজারে ডিসেম্বরের ফিউচার্স সোনা প্রতি আউন্সে ৬৬.৮০ ডলার বা প্রায় ২% বৃদ্ধি পেয়ে ৪,১৭৪.৭০ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের সূচক তার সাম্প্রতিক উচ্চতা থেকে কমে প্রায় ১০২-এর কাছাকাছি নেমে আসায় এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল থাকায় মূল্যবান এই ধাতুর ওপর চাপ অনেকটাই কমেছে।

তবে, মার্কিন ফেড রিজার্ভের সুদের হারের নীতি এবং দেশীয় মুদ্র বাজারে মার্কিন ডলারের বিপরীতে টাকার রেকর্ড দুর্বল অবস্থানের কারণে আগামী দিনে সোনার বাজার কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রেখেছেন বিনিয়োগ ও অর্থ বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *