বিগ বসের ঘরে মনামীর কান্নায় তোলপাড়! ‘ওরা আমাকে বেঁচে দিয়েছে’, বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য

বিগ বসের ঘরের অন্দরে দিন যত এগোচ্ছে, ততই যেন বদলাচ্ছে খেলার সমীকরণ এবং বন্ধুত্বের সংজ্ঞা। সম্প্রতি একটি নতুন ক্যাপ্টেনসি টাস্ককে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে। শোয়ের জনপ্রিয় প্রতিযোগী মনামী ঘোষকে ঘরের মধ্যে হাউহাউ করে কাঁদতে দেখা যায়। নিজের দলের সদস্যদের বিরুদ্ধে সরাসরি ‘বেচে দেওয়ার’ বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

ঘটনার সূত্রপাত একটি কঠিন ক্যাপ্টেনসি টাস্ককে কেন্দ্র করে। বর্তমান ক্যাপ্টেন নিরঞ্জন এই খেলা থেকে ভরত কলকে বাদ দেন। পুরো খেলার পরিচালনা করেন জীতু। নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের দুটি দলে ভাগ হয়ে বিপক্ষ দলের বল ছিনিয়ে নিয়ে বালতিতে ফেলতে হতো। খেলায় এক পক্ষে ছিলেন মনামী, নন্দিনী, রাজবীর ও সোনামণি এবং অন্য পক্ষে ছিলেন সৃজলা, দুর্নিবার, তনুশ্রী ও নিরঞ্জন। খেলার সবচেয়ে কড়া নিয়ম ছিল, বল কাড়াকাড়ি করতে গিয়ে কোনো ছেলে কোনো মেয়েকে স্পর্শ করলে তা নিয়ে কোনো ‘ভিকটিম কার্ড’ খেলা যাবে না।

খেলা শেষ হতেই চিত্রনাট্য সম্পূর্ণ বদলে যায়। মনামী হাউহাউ করে কেঁদে ফেলেন এবং ভরত কলের কাছে সমস্ত ক্ষোভ উগরে দেন। মনামীর সোজা অভিযোগ, তাঁর নিজের দলের সদস্য রাজবীর ও নন্দিনী নাকি বিপক্ষ দলের কাছে তাঁকে স্রেফ ‘বেচে’ দিয়েছেন! এমনকি ভরত কল তাঁকে খেলার জন্য বারবার ঠেললেও দরকারের সময় পাশে দাঁড়াননি বলেও দাবি করেন তিনি।

তবে এই আকস্মিক কান্নাকাটির নেপথ্যে একটি গভীর গোপন ছকের গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের খবর, নিরঞ্জনের সঙ্গে নন্দিনীর একটি গোপন চুক্তি হয়েছিল। সেই ব্লু-প্রিন্ট অনুযায়ী প্রথমে সৃজলাকে আউট করে, পরবর্তীতে নিজেদের দল থেকেই মনামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ধীরে ধীরে বাকিদের সরিয়ে দিয়ে দুর্নিবারকে ক্যাপ্টেন করার এই বিরাট চাল ফাঁস হতেই শোয়ের অন্দরে উত্তেজনা চরমে পৌঁছেছে। বন্ধুত্বের আড়ালে চলা এই রাজনীতির খেলা আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *