নেশা চড়লেই মনে পড়ে পুরনো প্রেম! বিগ বসের ঘরে সহ-প্রতিযোগীদের সামনে যা বললেন মাহি ভিজ

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর অন্দরে নিজের অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করে অনুরাগীদের চমকে দিলেন অভিনেত্রী মাহি ভিজ। শো-এর সহ-প্রতিযোগী কণিকা মান এবং কুশল তানওয়ারের সঙ্গে কথা বলার সময় তিনি এমন কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেন, যা মুহূর্তেই নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

আলোচনার সময় মাহি জানান, তাঁর জীবনে এমন বহু প্রাক্তন প্রেমিক রয়েছেন, যাঁরা আজও মত্ত অবস্থায় তাঁকে ফোন করেন। এই প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, যাঁরা সাধারণত মদ্যপান করেন, নেশার ঘোরে তাঁরা ফোন করার ঠিক মানুষটাই বেছে নেন। প্রাক্তকদের এই ধরনের আচরণ নিয়ে তিনি আরও জানান, তাঁরা ফোন করে প্রায়শই বলেন যে তাঁরা তাঁকে খুব মিস করছেন এবং তাঁর মতো কাউকে তাঁরা খুঁজে পাননি। অভিনেত্রীর মুখে এই কথা শোনার পরই বিগ বসের ঘরের পরিবেশ হালকা হয়ে ওঠে এবং উপস্থিত প্রতিযোগীদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

এর পাশাপাশি সম্পর্কের নানা তিক্ততা এবং অতীতের বিচ্ছেদের প্রসঙ্গও উঠে আসে। মাহি অকপটে জানান, অতীতে একাধিক সম্পর্কে তাঁকে প্রতারণার শিকার হতে হয়েছে। তাঁর বহু প্রাক্তন প্রেমিকই তাঁকে ঠকিয়েছিলেন এবং তিনি নিজে হাতেই তাঁদের সেই প্রতারণা ধরে ফেলেছিলেন। যদিও এই পুরো আলোচনায় তিনি তাঁর কোনো প্রাক্তনের নাম প্রকাশ্যে আনেননি, তবে তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *