সর্দি-কাশি থেকে গলা ব্যথা নিমেষে উধাও! পান পাতার সঙ্গে এই ছোট্ট জিনিসটি মিশিয়ে খেলেই ম্যাজিক!

আমাদের সংস্কৃতিতে আচার-অনুষ্ঠান থেকে শুরু করে অতিথি আপ্যায়ন—সবক্ষেত্রেই পান পাতার কদর চিরকালীন। তবে শুধু মুখের স্বাদ বাড়াতেই নয়, এই পাতার মধ্যে লুকিয়ে রয়েছে এমন কিছু ঔষধি গুণ, যা ঋতু পরিবর্তনের নানা শারীরিক সমস্যার মহৌষধ হিসেবে কাজ করে। সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডা আর দিনেরবেলায় ভ্যাপসা গরমে সর্দি-কাশি ও পেটের গোলযোগ এখন ঘরে ঘরে লেগেই রয়েছে। এই সময় ঠাকুমা-দিদিমাদের আমল থেকেই চলে আসা কিছু ঘরোয়া টোটকা দারুণ কাজে আসতে পারে।

পান পাতার পুষ্টিগুণ

ঐতিহ্যগতভাবে পান পাতাকে ক্ষত নিরাময়, প্রদাহ কমানো, বদহজম দূর করা, সর্দি-কাশি উপশম এবং মুখের দুর্গন্ধ দূর করার মতো নানা কাজে ব্যবহার করা হয়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী, পান পাতার নির্যাস ও এসেনশিয়াল অয়েলে পলিফেনল ও টারপিনসহ বেশ কিছু বায়োঅ্যাক্টিভ ফেনোলিক যৌগ থাকে, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী।

গলা ব্যথা ও সর্দি-কাশিতে অব্যর্থ টোটকা

আবহাওয়া পরিবর্তনের সময় গলা ব্যথা ও শুকনো কাশি খুব সাধারণ সমস্যা। এই সমস্যা থেকে দ্রুত আরাম পেতে একটি সতেজ পান পাতার ওপর ৩ থেকে ৪টি গোলমরিচ, ১-২টি তুলসী পাতা এবং সামান্য মিছরি রেখে একসঙ্গে চিবিয়ে রসটুকু গিলে নিন। বিশেষজ্ঞদের মতে, এই প্রাচীন ঘরোয়া প্রতিকারটি গলা পরিষ্কার করতে এবং সর্দি-কাশির অস্বস্তি কমাতে দারুণ কার্যকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *