হট ওয়াটার ব্যাগ নিয়ে ঘুমানোই কাল হল! ঘুমের মধ্যেই মর্মান্তিক পরিণতি যুবকের, জানলে শিউরে উঠবেন

ঘাড় বা পিঠের ব্যথা থেকে উপশম পেতে কিংবা শরীর গরম রাখতে অনেকেই ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ বা গরম জলের থার্মোসের ব্যবহার করেন। কিন্তু সামান্য এই আরামই যে কারো জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে, তার এক মর্মান্তিক প্রমাণ মিলল মহারাষ্ট্রের পুণেতে। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ত্রুটিপূর্ণ হট ওয়াটার ব্যাগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সি এক আইটি (IT) ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। পুণের ওয়াড়গাঁও শেরি এলাকার সোমনাথ নগরের একটি ভাড়া ফ্ল্যাটে একা থাকতেন ওই তরুণ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই যুবকের নাম রোহন কুবাডি। প্রাথমিক অনুমান, মঙ্গলবারই কোনো এক সময় হট ওয়াটার ব্যাগটি ঘাড়ের নিচে দিয়ে ঘুমানোর সময় এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। দু’দিন ধরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে এবং বন্ধ ঘর থেকে তীব্র গন্ধ বের হওয়ায় বাড়িওয়ালার সন্দেহ হয়। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে বিছানা থেকে রোহনের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। চিকিৎসকদের মতে, বৈদ্যুতিক এই ডিভাইসগুলি ব্যবহারের সময় সামান্য অসাবধানতা বা ত্রুটি বড় ধরনের বিপদের কারণ হয়ে উঠতে পারে। ঘুমানোর সময় কখনই চালু অবস্থায় এই ধরনের হট ওয়াটার ব্যাগ শরীরের নিচে বা খুব কাছে ব্যবহার করা উচিত নয়, যা এই দুর্ঘটনা আবারও হাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *