একহাতে পুলিশি কাস্টডি, অন্যহাতে চোখের জল! রাজধানীতে আটক হতেই কোন বিরাট ক্ষতি ককরোচ প্রধানের?

জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম চাঞ্চল্যকর ঘটনা। দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই বিমান থেকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও তাঁর দলের তিন নেতাকে আটক করল দিল্লি পুলিশ।

তবে শুধু পুলিশি আটকই নয়, এর মাঝেই এল আরও এক মর্মান্তিক দুঃসংবাদ। একদিকে যখন দিল্লি পুলিশের জালে বন্দি অভিজিৎ, ঠিক সেই সময়ই মহারাষ্ট্রের পৈতৃক বাড়িতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর ঠাকুমা। বিক্ষোভে অংশ নিতে দিল্লি পৌঁছানোর পরই এই শোকবার্তা পান তিনি।

মহারাষ্ট্রের হিঙ্গোল জেলার সান্তুক পিমপ্রি গ্রামের বাসিন্দা অভিজিৎ কর্মসূত্রে পরিবার নিয়ে ছত্রপতি সম্ভাজিনগরে থাকেন। দিল্লি পুলিশের কড়া পদক্ষেপ এবং একই সঙ্গে পরিবারের ছায়া হারানোর ঘটনায় এই মুহূর্তে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *