এবার গানের জগতে নাম্বার ওয়ান কমেডিয়ান কপিল শর্মা

কমেডিয়ান হিসেবে পরিচিত হলেও অভিনয় করেছেন একাধিক সিনেমাতে। এবার গানের জগতে পা রাখতে চলেছেন কপিল শর্মা। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে একটি গানে দেখা যাবে তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কপিল শর্মা নিজেই এ খবর প্রকাশ করেছেন।

‘দ্য কপিল শর্মা’ শোতে মাঝেমধ্যেই গাইতে দেখা যায় কপিলকে। গানের গলাও বেশ চমৎকার। অনেকেই তার গায়কীর প্রশংসা করেন। তাই তো এবার গানের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের এই নাম্বার ওয়ান কমেডিয়ান। কপিল শর্মার পরনে বাদামি জ্যাকেট ও রোদচশমা। কালো জ্যাকেট ও রোদচশমা পরে তার পাশেই রয়েছেন গুরু রানধাওয়া।

আসন্ন গানের পোস্টার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নেন ‘হাই রেটেড গাবরু’ খ্যাত এই গায়ক।

‘অ্যালোন’ গানের পোস্টার শেয়ার করে গুরু রানধাওয়া লেখেন, ‘আর দিন কয়েকের মধ্যেই গোটা দুনিয়া কপিলের গানের গলা শুনতে পাবে।’

একই পোস্টার নিজের প্রোফাইলে শেয়ার করে কপিল শর্মা জানান, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সেই গান।

গুরু রানধাওয়ার পোস্টের নিচে পাঞ্জাবি তারকা মিকা সিং লিখেছেন, ‘দুর্দান্ত, এক ফ্রেমে দুই রকস্টার’। রাঘব সাচার লিখেছেন ‘বাহ!’

গান নিয়ে কপিল অনুরাগীরাও বেশ উৎসাহী। তারাও পোস্টের নিচে নানান কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘আর ধৈর্য ধরতে পারছি না।’

সম্প্রতি বাঙালি পরিচালক নন্দিতা দাসে‌র ‘জুইগ্যাটো’ ছবিতে অভিনয় করেন কপিল শর্মা।

 

View this post on Instagram

 

A post shared by Guru Randhawa (@gururandhawa)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *