পুরনো ফর্ম এবার বাতিল! ইপিএফও-র নতুন নির্দেশিকায় কি বদলাল জানেন?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) পিএফ (EPF) অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে টিডিএস (TDS) ছাড়ের নিয়মে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে। আগামী ২০২৬-২৭ করবর্ষ থেকে পিএফ তোলার সময় টিডিএস ছাড় পেতে গ্রাহকদের আর পুরনো নিয়ম মেনে চলতে হবে না। পরিবর্তে এখন থেকে ব্যবহার করতে হবে একটি নতুন ফর্ম।

এতদিন পর্যন্ত পিএফ তোলার সময় যাঁদের বার্ষিক আয় করযোগ্য সীমার মধ্যে থাকত না, তাঁরা টিডিএস কাটা এড়াতে মূলত ফর্ম ১৫জি (Form 15G) অথবা প্রবীণ নাগরিকদের জন্য ফর্ম ১৫এইচ (Form 15H) জমা দিতেন। এই ঘোষণাগুলির মাধ্যমেই টিডিএস ছাড় পাওয়া যেত। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৭ করবর্ষ থেকে সেই সমস্ত পুরনো ফর্মগুলির পরিবর্তে নতুন ফর্ম ১২১ (Form 121) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

ইপিএফও সূত্রে জানানো হয়েছে, যে সমস্ত করদাতার বার্ষিক আয়ের ওপর কোনো করের দায় নেই, তাঁরা আয়কর আইন, ২০২৫-এর নিয়ম মেনে এই নতুন ফর্মের মাধ্যমেই টিডিএস ছাড়ের দাবি জানাতে পারবেন। তাই আগামী দিনে যাঁরা প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই নতুন নিয়মের খুঁটিনাটি জেনে রাখা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *