বুরহান ওয়ানিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! মেহবুবার দলের নেতার গ্রেপ্তারি ঘিরে উপত্যকায় শোরগোল

নিহত হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বলে অভিহিত করে চরম বিতর্কে জড়িয়ে পড়লেন পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি (PDP) নেতা আব্দুল কবির। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। তীব্র জলঘোলা শুরু হতেই অস্বস্তি এড়াতে দলীয় নেতার পাশ থেকে দ্রুত সরে আসেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি সাফ জানিয়ে দেন যে, বুরহান ওয়ানিকে নিয়ে আব্দুল কবির যা বলেছেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনো দূরতম সম্পর্কও নেই।

বিতর্ক বাড়ার সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা নিশ্চিত করেছেন যে, ওই পিডিপি নেতাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে, গ্রেপ্তার হওয়ার পরেও নিজের মন্তব্যের সপক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন আব্দুল কবির। তবে দেশজুড়ে নিরাপত্তা এবং সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্য নিয়ে উপত্যকায় ক্ষোভের আগুন ক্রমেই ছড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *