CJP-র বিক্ষোভে অনুমতি দিল না পুলিশ, কড়া নিরাপত্তায় দুর্গলালয় পরিণত হল রাজধানী

বিশেষ ইনটেনসিভ সংশোধন বা এসআইআর (SIR) বিতর্ক এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর, শনিবার রাজধানী দিল্লির যন্তর মন্তরে এক মেগা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) এবং ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (AISA)। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের কাছে আনুষ্ঠানিক আবেদন না করার কারণ দেখিয়ে এই বিক্ষোভ কর্মসূচির কোনো অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।

দুর্গের চেহারা নিয়েছে রাজধানী:

বিক্ষোভের অনুমতি না মিললেও আয়োজকদের অনড় অবস্থানের কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে চরম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সম্ভাব্য জনসমাগম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে শুক্রবার রাত ৯টা থেকে শহরের মোট ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ রাখার জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে (DMRC)-কে অনুরোধ জানিয়েছে পুলিশ।

পাশাপাশি, রাজধানীতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অশান্তি কঠোর হাতে দমন করতে প্রায় ২৬ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবমিলিয়ে, শনিবারের এই আন্দোলনকে কেন্দ্র করে এখন থেকেই চরম উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে গোটা দিল্লি জুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *