অ্যাপলের মেগাবাইট ইভেন্টে আসছে বিপ্লব! প্রথমবার টাচস্ক্রিন ম্যাকবুক ও ওএলইডি আইপ্যাড নিয়ে বড় আপডেট

স্মার্ট-হোম ইভেন্টের রেশ কাটতে না কাটতেই ফের নতুন পণ্যের পসরা নিয়ে হাজির হতে চলেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ব্লুমবার্গের বিশিষ্ট টেক সাংবাদিক মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে, ঠিক ২৭ তারিখের কাছাকাছি সময়ে দ্বিতীয় আরেকটি প্রোডাক্ট ইভেন্ট আয়োজন করতে চলেছে সংস্থাটি। যদিও অ্যাপলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে টেক ওয়ার্ল্ডে এই সম্ভাব্য লঞ্চ ইভেন্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা।

অনলাইন ভিডিও প্রেজেন্টেশনের পাশাপাশি নির্দিষ্ট কিছু নির্বাচিত গণমাধ্যমের জন্য অফলাইন ইভেন্টেরও সংমিশ্রণ থাকতে পারে এই লঞ্চে। আর এই ইভেন্টের প্রধান আকর্ষন হতে চলেছে অ্যাপলের ইতিহাসের প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক এবং ওএলইডি (OLED) স্ক্রিনযুক্ত আইপ্যাড মিনি।

প্রধান আকর্ষণ— টাচস্ক্রিন ম্যাকবুক ও ডায়নামিক আইল্যান্ড:
ম্যাকবুকের ইতিহাসে এটি হতে চলেছে অন্যতম বড় ও যুগান্তকারী পরিবর্তন। এতদিন ম্যাকবুক বা ল্যাপটপের ক্ষেত্রে সম্পূর্ণভাবে কিবোর্ড এবং ট্র্যাকপ্যাডের ওপর ভরসা করতে হলেও, নতুন ডিজাইনে আসছে পাতলা ও হালকা ওজনের ওএলইডি টাচস্ক্রিনযুক্ত ম্যাকবুক প্রো। বিশেষ সূত্রের খবর অনুযায়ী, এর ডিসপ্লেতে আইফোনের আদলে থাকতে পারে ‘ডায়নামিক আইল্যান্ড’ (Dynamic Island) ফিচার। দাম বা ভারতের বাজারে সঠিক দাম কত হতে পারে তা নিয়ে নিশ্চিত তথ্য না মিললেও, গুঞ্জন রয়েছে যে এই রেডিসাইন মডেলে এম৫ প্রো (M5 Pro) এবং এম৫ ম্যাক্স চিপ ব্যবহার করা হতে পারে।

ওএলইডি আইপ্যাড মিনি এবং নতুন এম৬ ম্যাক্স:
আইপ্যাড মিনিপ্রেমীদের জন্য বড় সুখবর হলো, জনপ্রিয় এই ছোট ট্যাবলেটেও এবার আসছে ওএলইডি স্ক্রিন। এর পাশাপাশি ল্যান্ডস্কেপ মোডে ফ্রন্ট ক্যামেরা এবং পরিবর্তিত স্পিকার যুক্ত হতে পারে এতে। যদিও ওএলইডি আপডেটের কারণে এই ছোট ট্যাবলেটের দাম কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া প্রথাগত চিপ আপডেট হিসেবে ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং আইম্যাক-এ নতুন এম৬ (M6) প্রসেসর যোগ করতে চলেছে অ্যাপল। বাহ্যিক ডিজাইনে খুব বড় বদল না এলেও আইম্যাক-এ নতুন কিছু রঙের ছোঁয়া থাকতে পারে।

অ্যাপলের তরফে এখনও কোনো অফিশিয়াল আমন্ত্রণপত্র বা নিউজ রুমের ঘোষণা না আসায় প্রোডাক্টের নাম, নিখুঁত স্পেসিফিকেশন এবং দাম নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে আপনি যদি এই মুহূর্তে নতুন কোনো ম্যাকবুক প্রো বা আইপ্যাড মিনি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে অ্যাপলের অফিশিয়াল ঘোষণার জন্য আর কিছুদিন অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। তবে পকেটের জোড় যে ভালোমতোই টানতে হবে, তা বলাই বাহুল্য!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *