বড় ঘোষণা রেলের! কাল সকাল থেকেই নতুন দিল্লি ও নিজামউদ্দিন স্টেশনের সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল

রাজধানী দিল্লিতে সম্ভাব্য তীব্র যানজট ও আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে এক বড় নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। শুক্রবার রেলের কোচিং ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে, আগামী কাল অর্থাৎ শনিবার (১০ অক্টোবর) সকাল ৪ টে থেকে দুপুর ২টো পর্যন্ত নতুন দিল্লি এবং হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে এমন সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

রেলের নির্দেশিকায় যা বলা হয়েছে:
রেলের নির্দেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টোর পর থেকে যে সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা শুরু হয়েছে এবং যেগুলি ১০ অক্টোবর সকাল ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নতুন দিল্লি বা হজরত নিজামউদ্দিন স্টেশনে এসে পৌঁছানোর কথা ছিল, সেগুলিকে তাদের উৎস স্টেশন থেকেই বাতিল (Cancel) বলে গণ্য করা হবে। মূলত এই দুই ব্যস্ত স্টেশনের আশেপাশের এলাকায় তীব্র ট্রাফিক জ্যাম ও জনসমাগমের আশঙ্কায় এই নির্দেশিকা জারি করা হয়েছে।

বিক্ষোভের আবহ ও রেলের অবস্থান:
বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার কক্‌রোচ জনতা পার্টির (CJP) যন্তর মন্তরে বিশাল প্রতিবাদের ডাক দেওয়ার জেরে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও রেলের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে এই ট্রেন বাতিলের সিদ্ধান্তের সঙ্গে দিল্লির প্রতিবাদের কোনো প্রত্যক্ষ যোগ রয়েছে। তবে হঠাৎ এমন সিদ্ধান্তের ফলে শনিবারে যাতায়াতকারী হাজার হাজার সাধারণ যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়তে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *