বিয়ের দিন হাই হিল নাকি ফ্ল্যাট কোন ধরণের জুতো পড়লে সুস্থ ভাবে হাঁটাচলা করতে পারবেন, দেখুন

বিয়ে নিয়ে প্রত্যেকেরই কোনো না কোনো স্বপ্ন থাকে। জীবনের বিশেষ দিনে কীভাবে সাজবেন, তা নিয়ে সবারই ভাবনা চিন্তা থাকে। এ কারণে বিয়ের দিনক্ষণ ঠিকঠাক হওয়ামাত্রই শুরু হয় কেনাকাটা। শাড়ি থেকে গয়না, কোনও জায়গায় যাতে সামান্য না খুঁত থাকে তা নিয়ে ব্যস্ত থাকেন কনে। তবে জুতা নিয়ে ঠিক ততটা চিন্তিত নন অনেকেই।

বিয়ের জুতা মানে অনেকেই মনে করেন তাতে পাথর, জড়ি, চুমকির কাজ থাকবে। ব্যবহারের ক্ষেত্রে আরামদায়ক হবে কিনা, সে বিষয়ে মাথাব্যথা থাকে না। এ কারণে বিয়ের দিন জুতা পরতে গিয়ে অনেক নববধূই বেকায়দায় পড়েন। কারও কারও পায়ে ব্যথা, ফোস্কা পড়ে।

জুতা কিনতে যাওয়ার আগে প্রথমে ভেবে নিন শুধু আরাম নাকি আরাম এবং ফ্যাশন – দু’য়ের মধ্যে কোনটা বাছবেন।

বিয়ের জুতার ক্ষেত্রে অনেকেই হাই হিল পরার কথা ভাবেন। আপনি স্বচ্ছন্দ্যবোধ করলে হাই হিল জুতা পরুন। তবে এই ধরনের জুতা পরার অভ্যাস না থাকলে, বিয়েতে হাই হিল পরা উচিত নয়।

হাই হিলে অভ্যস্ত নন বলে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তার পরিবর্তে ফ্ল্যাট জুতো বেছে নিন। একটু বাছাই করে কিনলে আরামদায়ক জুতায় বিয়ের দিন সেজে উঠতে পারেন আপনিও।

পাথর, জড়ি, চুমকির কারুকাজে ভরা জুতা অনেকেই পছন্দ করেন না। তবে বিয়ের দিন প্রতিদিনের ব্যবহারের জুতাও পরা ঠিক নয়। তার চেয়ে বরং বিয়ের রাতে পরার জন্য সোনালি শেডের জুতা বাছতে পারেন।

জুতা কেনার আগে ভালো করে ট্রায়াল দিন। দু-চারবার হেঁটে দেখুন পায়ে কষ্ট হচ্ছে কিনা। কারণ, ভারী শাড়ি, গয়নাগাটির চাপে এমনিই নববধূর বেকায়দায় থাকেন। তার উপর জুতাও আরামদায়ক না হলে, নববধূদের যন্ত্রণার শেষ থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *