করদাতাদের জন্য বাম্পার উপহার! আয়কর দফতরের এই নতুন ডিজিটাল মডেলে নিমেষেই মিটবে সমস্ত ঝামেলা!

ইনকাম ট্যাক্স রিফান্ড প্রক্রিয়ায় বড় পরিবর্তন: আরও দ্রুত টাকা ফেরত পেতে আয়কর দফতর আনল আধুনিক ডিজিটাল পরিকাঠামো
করদাতাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি (CBDT)। আয়কর রিফান্ড (Income Tax Refund) প্রক্রিয়াকে আরও দ্রুত এবং সহজ করতে স্বয়ংক্রয় প্রসেসিং সিস্টেমে বড় ধরনের আপগ্রেড আনা হয়েছে। এর ফলে এখন থেকে খুব কম সময়ের মধ্যেই করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ডের টাকা পৌঁছে যাবে।
কীভাবে কাজ করবে এই নতুন ডিজিটাল ব্যবস্থা? উন্নত এই ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে থার্ড-পার্টি ফিনান্সিয়াল রেকর্ড বা অন্যান্য আর্থিক তথ্যের সঙ্গে ট্যাক্স রিটার্ন স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হচ্ছে। এর জেরে জটিলতা কম থাকা রিটার্নগুলি জমা দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই প্রসেস করে ফেলা হচ্ছে।
টাকা পেতে করদাতাদের জন্য বিশেষ পরামর্শ:
-
ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক ও প্রি-ভ্যালিডেশন: রিফান্ডের টাকা নির্বিঘ্নে সরাসরি অ্যাকাউন্টে পেতে করদাতাদের ই-ফাইলিং পোর্টালে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে [Aadhaar Redacted] লিঙ্ক করা এবং প্রি-ভ্যালিডেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার অনুরোধ জানানো হয়েছে।
-
অনলাইন সমাধান: কর দফতর তাদের অনলাইন রেজোলিউশন মেকানিজম বা পোর্টালের পরিধি আরও বাড়িয়েছে। এর ফলে কোনো অমিল বা কমপ্লায়েন্স নোটিশ এলে করদাতারা সরাসরি অনলাইনেই তার জবাব দিতে পারবেন। এর জন্য আর সশরয়ে ফিজিক্যাল ট্যাক্স অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না।