“৫ বছরে সুদ থেকে আয় ৪,৫০,০০০ টাকা”-জেনেনিন পোস্ট অফিসের আকর্ষণীয় স্কিম সম্পর্কে

পোস্ট অফিসে সব বয়সের মানুষের জন্য নানা ধরনের আকর্ষণীয় সেভিংস স্কিম রয়েছে। যেখানে ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে বড়সড় তহবিল গড়ে তোলা সম্ভব। কেন্দ্রীয় সরকারের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে যেমন আকর্ষণীয় সুদের হার পাওয়া যায়, তেমনই বিনিয়োগের শতভাগ নিরাপত্তাও নিশ্চিত থাকে। আপনি যদি কোনো রকম ঝুঁকি না নিয়ে মোটা টাকা লাভ করতে চান, তবে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি (NSC) স্কিম আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। কারণ এই প্রকল্পে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ বাবদই ৪.৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগের সুযোগ

পোস্ট অফিসের অত্যন্ত জনপ্রিয় একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)। মধ্যবিত্ত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। এই স্কিমে ৫ বছরের জন্য সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করা যায়। এর কোনো সর্বোচ্চ সীমা নেই, অর্থাৎ আপনি যত বেশি বিনিয়োগ করবেন, আপনার রিটার্ন বা মুনাফাও তত বেশি হবে।

জিরো রিস্ক এবং আকর্ষণীয় সুদ

পোস্ট অফিসের প্রকল্পগুলির অন্যতম বড় সুবিধা হলো এগুলি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। সরকারের তরফ থেকে এই বিনিয়োগের নিরাপত্তার সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া হয়। বর্তমানে পোস্ট অফিস এনএসসি (NSC)-তে ৭.৭ শতাংশ হারে আকর্ষণীয় সুদ প্রদান করছে।

ট্যাক্স ছাড়ের সুবিধা

পোস্ট অফিস এনএসসি যোজনার সুবিধা শুধুমাত্র ভারতের বাসিন্দারাই পেতে পারেন। এনআরআই, কোনো সংস্থা, ট্রাস্ট বা হিন্দু অবিভক্ত পরিবার (HUF) এর সুফল পায় না। এই প্রকল্পে একক বা দুই-তিনজন মিলে যৌথ অ্যাকাউন্ট খোলা যায়। প্রাপ্তবয়স্করা নিজেদের নামে অথবা কোনো নাবালকের নামেও এই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। পাশাপাশি, আয়কর আইনের ৮০সি (80C) ধারা অনুযায়ী এই প্রকল্পে বিনিয়োগ করলে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়।

৪.৫০ লক্ষ টাকা সুদ পাওয়ার সম্পূর্ণ হিসেব

এনএসসি (NSC) প্রকল্পে বর্তমানে বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। যদি কোনো নাগরিক এই প্রকল্পে এককালীন ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি ৫ বছরে শুধুমাত্র সুদ বাবদ পাবেন ৪,৪৯,০৩৪ টাকা। অর্থাৎ, ৫ বছর মেয়াদ শেষে মোট প্রাপ্ত টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ১৪,৪৯,০৩৪ টাকা।

বছরভিত্তিক সুদের হিসাব অনুযায়ী:

  • প্রথম বছর: ৭৭,০০০ টাকা

  • দ্বিতীয় বছর: ১,৫৯,৯২৯ টাকা

  • তৃতীয় বছর: ২,৪৯,০৪৪ টাকা

  • চতুর্থ বছর: ৩,৪৫,৬২০ টাকা

  • পঞ্চম বছর: ৪,৪৯,০৩৪ টাকা

বিনিয়োগ ও সঞ্চয় সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন ডেইলিমহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *