মাসের শুরুতেই বড় ধাক্কা! হু হু করে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, ১০০ পার হতেই চিন্তায় আমজনতা!

মাসের শুরুতেই আমজনতার পেমেন্ট ওয়ালে বড়সড় ধাক্কা। উৎসবের মরশুম দোরগোড়ায় কড়া নাড়তেই ফের চড়ল জ্বালানির পারদ। দেশের অন্যতম প্রধান বেসরকারি তেল বিপণন সংস্থা ‘নায়ারা এনার্জি’ (Nayara Energy) একলাফে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এর ফলে ফের সাধারণ মানুষের যাতায়াত এবং দৈনন্দিন খরচে বাড়তি চাপের মেঘ ঘনিয়েছে। কত বাড়ল দাম?সংস্থার নতুন ঘোষণা অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির জেরে পেট্রোলের দাম ফের ১০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে এবং ডিজেলের দামও ১০০ টাকার ঠিক কাছাকাছি পৌঁছে গেছে। কোন কোন পাম্পে প্রভাব পড়বে?ভারতেরে বেসরকারি খাতের বৃহত্তম পেট্রোল পাম্প নেটওয়ার্ক হলো এই নায়ারা এনার্জি, যাদের দেশজুড়ে ৭ হাজারের বেশি পেট্রোল পাম্প রয়েছে। মূলত রাশিয়ার সরকারি সংস্থা রসনেফ্ট (Rosneft)-এর যৌথ মালিকানাধীন এই সংস্থাটি সরাসরি দাম বাড়ালেও, সরকারি তেল সংস্থাগুলি (ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম) এখনও পর্যন্ত তাদের দাম অপরিবর্তিত রেখেছে। তবে বেসরকারি সংস্থার দেখাদেখি বাকি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও জ্বালানির দাম বাড়াতে পারে কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। কেন এই মূল্যবৃদ্ধি?বাজার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ফের আকাশছোঁয়া হয়েছে ক্রুড বা কাঁচাতেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১১৬ ডলারে গিয়ে ঠেকেছে, যা পশ্চিম এশিয়ার সংঘাতের সময়ের পরিস্থিতিকে মনে করাচ্ছে। এর আগে চলতি বছরের মার্চ মাসেও নায়ারা এনার্জি একইভাবে দাম বাড়িয়েছিল, যা পরবর্তীতে জুলাই মাসে আন্তর্জাতিক বাজার অনুযায়ী কিছুটা কমানো হয়েছিল। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জেরে মার্জিনের ঘাটতি মেটাতে বাধ্য হয়েই এই মূল্যবৃদ্ধি ঘটাল বেসরকারি এই জ্বালানি রিটেইলার। উৎসবের মরশুমের ঠিক মুখে এই জ্বালানি মূল্যবৃদ্ধি সার্বিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *