দিল্লি থেকে গোয়া বা কর্ণাটক— একই ব্র্যান্ডের মদের দামে কেন এত ফারাক? জানলে চমকে যাবেন!

দেশের বাজারে রাজ্যেভেদে মদের দামের আকাশছোঁয়া তফাত সব সময়ই চর্চার বিষয়। একই ব্র্যান্ড এবং একই মাপের একটি মদের বোতলের দাম এক রাজ্য থেকে অন্য রাজ্যে সম্পূর্ণ বদলে যায়। সাম্প্রতিক এক পরিসংখ্যানে এই চরম বৈষম্য এবং দামের বিশাল ফারাক অত্যন্ত স্পষ্টভাবে সামনে চলে এসেছে।

রাজ্যভেদে মদের দামের তারতম্য কেমন?

পরিসংখ্যান অনুযায়ী, এক বোতল ভালো মানের হুইস্কির (৭৫০ মিলিলিটার) দাম হরিয়ানায় প্রায় ১,৩০০ টাকার কাছাকাছি। অথচ সেই একই বোতল যখন দিল্লিতে বিক্রি হয়, তখন তার দাম গিয়ে দাঁড়ায় প্রায় ১,৮৫০ টাকায়।

তবে সবচেয়ে বড় চমক দেখা যায় দক্ষিণের রাজ্য কর্ণাটকে। সেখানে ওই একই বোতলের দাম একলাফে বেড়ে দাঁড়ায় ৩,৪২৫ টাকায়! অর্থাৎ, হরিয়ানার তুলনার কর্ণাটকে একই মদের বোতলের দাম দ্বিগুণেরও বেশি। অন্যদিকে, পর্যটন রাজ্য গোয়ায় এই বোতলের দাম প্রায় ১,৭৪০ টাকার আশপাশে ঘোরাফেরা করে।

প্রতিটি রাজ্যে পণ্যের ওপর ধার্য করা আলাদা কর ব্যবস্থা, আবগারি শুল্ক (Excise Duty) এবং রাজ্য সরকারগুলির ভিন্ন নীতিমালার কারণেই মূলত মদের দামে এই বিরাট ফারাক তৈরি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *