দেশজুড়ে প্রতিবাদের লাইভ ট্র্যাক! কেন্দ্রের বিরুদ্ধে নতুন রাজনৈতিক অস্ত্র শানালেন রাহুল গান্ধী।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াইকে আরও শানিত করতে এবং দেশজুড়ে চলা সমস্ত প্রতিবাদের ওপর সরাসরি নজর রাখতে এক অভিনব পদক্ষেপ করল কংগ্রেস। কেন্দ্রের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনগুলিকে এক সুতোয় বাঁধতে এবং তার রিয়েল-টাইম আপডেট পেতে এবার একটি বিশেষ পোর্টাল লঞ্চ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
কংগ্রেস সূত্রে জানা গেছে, এই নতুন পোর্টালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হওয়া জন আন্দোলন, প্রতিবাদ সভা কিংবা বিক্ষোভের সুনির্দিষ্ট তথ্য ও ছবি আপডেট করা হবে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের কাছেও কোন রাজ্যে কোথায় কী ধরনের আন্দোলন চলছে, তার নিখুঁত চিত্র এক প্ল্যাটফর্মেই উপলব্ধ হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিজিটাল মাধ্যমে প্রতিবাদের এই নতুন কৌশল আগামী দিনে বিরোধী শিবিরকে আরও সংগঠিত করতে বড় ভূমিকা নিতে পারে। পোর্টিয়াল চালুর পরই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোরদার তরজা।