মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া নয়! বাকিংহাম প্যাসেজকেও হার মানায় ভারতের এই রাজকীয় প্রাসাদ, যার আয়তন দেখলে চোখ কপালে উঠবে

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবনের কথা উঠলেই সাধারণত শিল্পপতি মুকেশ আম্বানির মুম্বইয়ের বিখ্যাত বাড়ি ‘অ্যান্টিলিয়া’-র কথাই সবার আগে মাথায় আসে। কিন্তু জানেন কি, আয়তন এবং রাজকীয়তার দিক থেকে অ্যান্টিলিয়াকেও ছাপিয়ে যায় এমন এক ঐতিহাসিক প্রাসাদ, যা অবস্থিত গুজরাটের ভাদোদরায়?

লক্ষ্মী বিলাস প্রাসাদের রাজকীয় রূপ ও ইতিহাস

গুজরাটের ভাদোদরার রাজপরিবারের বাসস্থান ‘লক্ষ্মী বিলাস প্রাসাদ’ ইন্দো-সারাসেনিক স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। প্রায় ৫০০ একর জমির উপর বিস্তৃত এই সুবিশাল চত্বরে রয়েছে ১৭০টিরও বেশি ঘর, সুদৃশ্য বাগান, গলফ ক্লাব, ক্রিকেট স্টেডিয়াম এবং প্রাচীন ধাপযুক্ত কূপ। প্রাসাদটির চমৎকার রঙিন কাঁচের জানালা এবং নিখুঁত খোদাইকর্ম এর সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ঐতিহাসিক এই প্রাসাদের স্থাপত্য এবং রাজকীয় আয়োজন দেখলে অনেক সময় বাকিংহাম প্যালেসকেও ম্লান মনে হয়।

১৮৮০ সালে মহারাজা সায়াজিরাও গাইকোয়াড় তৃতীয় এই প্রাসাদটি নির্মাণের নির্দেশ দেন এবং ১৮৯০ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। ব্রিটিশ স্থপতি মেজর চার্লস ম্যাট ডিজাইন করা এই প্রাসাদে একটি অস্ত্রাগার, টেনিস কোর্ট এবং একটি বিশাল রাজকীয় দরবারও রয়েছে। অতীতে যেখানে বহু আন্তর্জাতিক ব্যক্তিত্বকে আপ্যায়ন করা হয়েছে। বর্তমানে রাজপরিবারের উত্তরাধিকারী মহারাজা সমরজিৎ সিং রণজিৎ সিং গায়কোয়াড় ও তাঁর পরিবার এই প্রাসাদে বসবাস করেন। আধুনিক জাঁকজমক এবং ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণে তৈরি এই প্রাসাদটি ভারতের অন্যতম সেরা স্থাপত্যের নিদর্শন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *