“একজনকেও বঞ্চিত করব না…” টাকা নিয়ে বড় বার্তা, নন্দীগ্রামের প্রচারে গিয়ে কি আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী?

সামনে উপনির্বাচনের উত্তাপ, আর তার আগেই জনসংযোগে মরিয়া সবপক্ষ। শুক্রবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাঁসিরানী রথের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরুলিয়া মহেশ্বর বাজার এলাকার জনসভা থেকে তিনি অন্নপূর্ণা যোজনা নিয়ে এক বড়সড় ঘোষণা করেন, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এদিন নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এখনও পর্যন্ত নন্দীগ্রামে প্রায় ৭০ হাজার মহিলা অন্নপূর্ণা প্রকল্পের টাকা হাতে পেয়েছেন। তবে যাঁরা এখনও এই আর্থিক সহায়তা পাননি, তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, “একজনকেও আমরা বঞ্চিত করব না।” সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে যাঁরা ফর্ম পূরণ করেছেন, তাঁরা ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেয়ে যাবেন।

আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়ে একদিকে যেমন ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন, তেমনই প্রকল্পের স্বচ্ছতা ও বন্টন নিয়েও বড় অবস্থান স্পষ্ট করলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *