৩-০ এগিয়ে থেকেও চরম নাটক! শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে ধূলিসাৎ করে হকির ফাইনালে টিম ইন্ডিয়া

চলতি এশিয়ান গেমসে ক্রিকেটের মতো হকিতেও সোনা জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেছে ভারত। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই খেতাবের লক্ষ্যে ছুটছে দলগুলি। এর মধ্যেই পাকিস্তানকে এক রোমহর্ষক ও শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে পুরুষ হকি দলের ফাইনালে ওঠার খবরটি ক্রীড়া প্রেমীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হাই-ভোল্টেজ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-৩ গোলে পরাজিত করেছে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। এই জয়ের ফলে সরাসরি এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গেল ভারত। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জনের লক্ষ্য পূরণের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেলেন হরমনপ্রীতরা।

ম্যাচের টানটান মুহূর্ত

এদিন শুরু থেকেই পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে ভারত। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় অধিনায়ক হরমনপ্রীত সিং প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ২৩ মিনিটে সুখজিৎ সিং আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথ প্রশস্ত করে ফেলে ভারত।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় পাকিস্তান। ৩০ মিনিটে আবু মাহমুদ প্রথম গোল করে ব্যবধান কমান। এরপর দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে হান্নান শাহিদ পাকিস্তানের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। খেলার ৪৯ মিনিটে ওয়াহিদ রানার গোলে ৩-৩ সমতা ফেরায় পাকিস্তান।

একাধিক গোল হজম করার পর প্রবল চাপের মুখে পড়ে যায় ভারতীয় দল। খেলা গড়াবে কি না শুটআউটে, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই শেষ মুহূর্তে দুর্দান্ত আক্রমণ শানায় ভারত। দলের হয়ে জয়সূচক গোলটি করেন অভিষেক। শেষ মুহূর্তের এই গোলই ৪-৩ ব্যবধানে ভারতের জয় নিশ্চিত করে এবং ফাইনালে ওঠার উল্লাসে ফেটে পড়ে দল। এই জয়ের ফলে পাকিস্তানের বিরুদ্ধে টানা ২১টি ম্যাচে অপরাজিত থাকার গৌরব অক্ষুণ্ণ রাখল ভারতীয় হকি দল।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *