তারকাখ্যাতির দিন শেষ, এখন আসল হিরো কে? খোলামেলা জবাব দিলেন আয়ুষ্মান

এক সময় রুপালি পর্দার তারকাদের ঘিরে যে উন্মাদনা আর জৌলুস দেখা যেত, তার সংজ্ঞা আজ সম্পূর্ণ বদলে গেছে। গ্ল্যামার আর আলোর রোশনাইয়ের সেই পুরনো জমানা পেছনে ফেলে হিন্দি সিনেমা এখন এক নতুন বাস্তবের মুখোমুখি। আর এই পরিবর্তনের মাঝেই তারকাখ্যাতি ও ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে একদম খোলামেলা ও বাস্তবসম্মত মতামত প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর আসন্ন ছবি ‘উড়তা তীর’ নিয়ে আলোচনা করতে গিয়েই বর্তমান বলিউড নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

বিনোদন জগতের আজকের অবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে আয়ুষ্মান তুলে ধরেছেন এক অন্যরকম চিত্র। তাঁর মতে, সিনেমা আজ আর কোনো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। এই নিয়ে অভিনেতা জানান, বিনোদনের দুনিয়া এখন যেন এক মহাবিশ্বের মতো একাধিক ভাগে বিভক্ত হয়ে গেছে। আলাদা আলাদা মাধ্যমের জন্য তৈরি হয়েছে সম্পূর্ণ পৃথক দর্শকশ্রেণী।

পরিস্থিতি কতটা বদলেছে তা বোঝাতে গিয়ে আয়ুষ্মান আরও যোগ করেন, বর্তমান সময়ে এমন অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে যেখানে হয়তো কোনো তারকাকে একজন মানুষ খুব ভালোভাবেই চেনেন, অথচ অন্য একটি মহলের কাছে তাঁর বিন্দুমাত্র কোনো পরিচিতিই নেই। অর্থাৎ, সর্বভারতীয় বা সর্বজনীন তারকার জমানা পেরিয়ে বলিউড এখন কনটেন্ট বা বিষয়ভিত্তিক গল্পের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *