গঙ্গার ভাঙনে ধসে গেল রেললাইন! আজই বাতিল একগুচ্ছ ট্রেন, ঘর থেকে বেরোনোর আগে দেখে নিন তালিকা

উৎসবের মরশুমের মুখেই চরম দুর্ভোগের মুখে রেলযাত্রীরা। সাহেবগঞ্জ-বারহারওয়া সেকশনে সাকরিগালি ও মহারাজপুর স্টেশনের মাঝে গঙ্গার তীরবর্তী বাঁধ ভেঙে মাটি বসে যাওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডাউন লাইনে সাময়িকভাবে সমস্ত ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে মালদহ ডিভিশনের উপর। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির জেরে আজ একাধিক ট্রেন সম্পূর্ণ বাতিল করার পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

নিরাপত্তার স্বার্থে আজ বেশ কিছু মেমু ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদা টাউন মেমু

  • ৬৩৪২১ আজিমগঞ্জ–সাহেবগঞ্জ মেমু

  • ৬৩৪১১ সাহেবগঞ্জ–ভাগলপুর মেমু

  • ৬৩০৬৩ বর্ধমান–সাহেবগঞ্জ মেমু

  • ৫৩৪১১ বারহারওয়া–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার

  • ১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ এক্সপ্রেস

  • ৬৩৪০৫ রামপুরহাট–সাহেবগঞ্জ মেমু

  • ৬৩৪০২ মালদা টাউন–সাহেবগঞ্জ মেমু

  • ৬৩৪২২ সাহেবগঞ্জ–আজিমগঞ্জ মেমু

  • ৬৩৪১২ ভাগলপুর–সাহেবগঞ্জ মেমু

  • ৬৩০৬৪ সাহেবগঞ্জ–বর্ধমান মেমু

  • ৫৩৪১২ সাহেবগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার

ঘুরিয়ে চালানো হচ্ছে যে ট্রেনগুলি:

জরুরি পরিস্থিতিতে দূরপাল্লার ট্রেনের রুট বদল করা হয়েছে।

  • ২৯ সেপ্টেম্বরের যাত্রা শুরু করা ১৩১০৬ বলিয়া–শিয়ালদহ এক্সপ্রেস এবং ২৮ সেপ্টেম্বরের যাত্রা শুরু করা ১৩০২০ কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস নির্ধারিত রুটের পরিবর্তে মুঙ্গের–ভাগলপুর–বাঁকা–দেওঘর–জসিডিহ বাইপাস হয়ে চলাচল করবে। এই ট্রেনগুলির ভাগলপুর ও দেওঘরে স্টপেজ থাকবে।

  • অন্যদিকে, ৩০ সেপ্টেম্বরের ১৩০২৪ গয়া–হাওড়া এক্সপ্রেস কিউল–ঝাঝা–আসানসোল রুট দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে।

সংক্ষিপ্ত করা হলো যাত্রাপথ:

যাত্রী সুবিধার কথা মাথায় রেখে কিছু ট্রেনের রুট ছোট করা হয়েছে। ২৯ সেপ্টেম্বরের ৫৩০২৯ আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার বারহারওয়াতেই তার যাত্রা শেষ করবে। এছাড়া ৩০ সেপ্টেম্বরের ৫৩৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার এবং ১৩৪০৯ মালদা টাউন–কিউল ইন্টারসিটি এক্সপ্রেস সাহেবগঞ্জ স্টেশন থেকে তাদের যাত্রা শুরু করবে।

গঙ্গার ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত মেরামত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন রেলের ইঞ্জিনিয়াররা। তবে বাড়ি থেকে বেরোনোর আগে যাত্রীদের নিজ নিজ ট্রেনের রুট এবং লাইভ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *