১ অক্টোবর থেকে রেলে বড় বদল! পকেটে এই জিনিস না থাকলেই সপরিবারে বিরাট জরিমানা

আসন্ন উৎসবের মরশুমের আগেই ট্রেন যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কড়া নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। ট্রেনে যাত্রা করার সময় নানা ধরনের অনিয়ম, জালিয়াতি এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে টিকিট চেকিংয়ে বাড়তি কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশজুড়ে টানা এক মাস ধরে এই বিশেষ অভিযান পরিচালিত হবে। রেল কর্তৃপক্ষের এই নতুন নিয়মে সাধারণ যাত্রীদের জন্য কিছু কড়া শর্ত বাধ্যতামূলক করা হয়েছে।

পরিচয়পত্র বাধ্যতামূলক ও বিশেষ কোটায় নজরদারি রেল কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন সফরের সময় যাত্রীর কাছে শুধুমাত্র বৈধ টিকিট থাকলেই আর রক্ষা নেই; সঙ্গে অবশ্যই রাখতে হবে সরকার স্বীকৃত আসল সচিত্র পরিচয়পত্র (Original Photo ID)। ট্রেন ভ্রমণের সময় চেকিংয়ের মুখে পড়ে কেউ যদি আসল পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন, তবে তাঁর যাত্রা তো বাতিল হবেই, সেই সঙ্গে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।

পাশাপাশি, উৎসবের মরসুমে যাত্রীসংখ্যার অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে বিশেষ নজর দেওয়া হচ্ছে ছাড়প্রাপ্ত ও বিভিন্ন সংরক্ষিত কোটার টিকিটের ওপর। অভিযোগ রয়েছে, অনেকেই উপযুক্ত দাবিদার না হয়েও নিয়মবহির্ভূতভাবে এই কোটার টিকিট কেটে যাতায়াত করেন। এই কারচুপি ও জালিয়াতি পুরোপুরি রুখতেই পয়লা অক্টোবর থেকে কোটা টিকিটের প্রতিটি যাত্রীর নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে।

গ্রুপ ও ই-টিকিট যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা পরিবার বা দলবদ্ধভাবে যারা একসঙ্গে টিকিট কেটে ভ্রমণ করছেন, তাঁদের জন্যও স্পষ্ট নির্দেশিকা দিয়েছে রেলওয়ে। একই টিকিটে একাধিক সদস্য সফর করলে, সেই দলের অন্তত যেকোনো একজন সদস্যের কাছে বাধ্যতামূলকভাবে আসল পরিচয়পত্র থাকতেই হবে। দল বা পরিবারের কারও কাছেই যদি আসল নথিপত্র না থাকে, তবে পুরো দলটিকে বা সমস্ত গ্রুপটিকে একসঙ্গে ‘বিনা টিকিটের যাত্রী’ হিসেবে চিহ্নিত করা হবে। বিশেষ করে অনলাইন বা ই-টিকিট (E-Ticket)-এর যাত্রীদের ক্ষেত্রে এই নিয়মটি অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

কোন কোন পরিচয়পত্র বৈধ? রেলওয়ে তালিকার নিয়ম অনুযায়ী, ট্রেন সফরকালে যাত্রীদের কাছে নীচের যেকোনো একটি আসল নথিপত্র থাকলে সেটিকে বৈধ বলে গণ্য করা হবে:

  • পাসপোর্ট

  • প্যান (PAN) কার্ড

  • ভোটার কার্ড বা পরিচয়পত্র

  • ড্রাইভিং লাইসেন্স

  • স্টুডেন্ট আইডি কার্ড

  • কেন্দ্র বা রাজ্য সরকার প্রদত্ত যেকোনো ফটো আইডি (সিরিয়াল নম্বরযুক্ত)

  • ছবি-সহ ব্যাঙ্ক পাসবুক কিংবা ব্যাঙ্ক ইস্যু করা ছবিযুক্ত ক্রেডিট কার্ড

উৎসবের মরশুমে অনভিপ্রেত পরিস্থিতি, ঝামেলা ও আইনি জটিলতা এড়াতে সমস্ত ট্রেন যাত্রীকে ভ্রমণের সময় নির্দিষ্ট আসল পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দিয়েছে রেল বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *