জোড়াফুল প্রতীক কি আর ফিরবে না? ৪ মাসের মেগা ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট!

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক সংক্রান্ত আইনি লড়াইয়ে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগে এই প্রতীক নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত নথি ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে এক মাসের সময় দেওয়া হয়েছে।

এরপর নির্বাচন কমিশনকে আরও তিন মাস সময় দেওয়া হবে। সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সর্বোচ্চ আদালতের তরফে মোট চার মাস সময় ধার্য করা হয়েছে। ফলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগে এই বিষয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত রায় আসার কোনো সম্ভাবনা নেই। প্রতীক নিয়ে আইনি এই টানাপোড়েন আগামী দিনে রাজ্য রাজনীতিতে কোন মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *