সপ্তাহের শুরুতেই বিরাট স্বস্তি! হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতায় হলুদ ধাতু কততে বিকোচ্ছে?

সপ্তাহের প্রথম দিনেই মধ্যবিত্তের মুখে চওড়া হাসি ফুটিয়ে কমল সোনার দাম। সোমবার বাজার খুলতেই হলুদ ধাতুর দামে বড় ধরণের পতন লক্ষ্য করা গেছে, যা সোনা ক্রেতাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক খবর। কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরগুলিতেও আজ বেশ কিছুটা সস্তা হয়েছে সোনা। আজ কলকাতার বাজারে বিভিন্ন ক্যারেটের সোনার দামে ঠিক কী পরিবর্তন এসেছে, তা এক নজরে দেখে নেওয়া যাক: ২৪ ক্যারেট সোনা (পওর গোল্ড): কলকাতার বাজারে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৫০১৭ টাকা (২৫১ টাকা কমেছে)। সেই হিসেবে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ১৫০১৭০ টাকা (২৫১০ টাকা হ্রাস পেয়েছে) এবং ১০০ গ্রাম সোনার দাম ১৫,০১৭০০ টাকায় নেমে এসেছে (২৫১০০ টাকা কম)। ২২ ক্যারেট সোনা (গহনা সোনা): ২২ ক্যারেট বা গহনার সোনাতেও দাম কমেছে উল্লেখযোগ্যভাবে। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৩৭৬৫ টাকা (২৩০ টাকা কম)। ১০ গ্রামের ক্ষেত্রে দাম কমে হয়েছে ১৩৭৬৫০ টাকা (২৩০০ টাকা হ্রাস) এবং ১০০ গ্রাম সোনার দাম ১৩৭৬৫০০ টাকা (২৩০০০ টাকা কম)। ১৮ ক্যারেট সোনা: ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১১২৬৩ টাকা (১৮৮ টাকা কম), ১০ গ্রামের দাম ১১২৬৩০ টাকা (১৮৮০ টাকা কম) এবং ১০০ গ্রামের দাম ১১২৬৩০০ টাকা (১৮৮০০ টাকা কম) এ এসে ঠেকেছে। দেশের অন্যান্য বড় শহরে সোনার বাজারদর:দিল্লি: রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ১৫০৩২০ টাকা (২৫১০ টাকা কম), ২২ ক্যারেট ১৩৭৮০০ টাকা এবং ১৮ ক্যারেট ১১২৭৮০ টাকায় বিকোচ্ছে।হায়দরাবাদ ও মুম্বই: এই দুই শহরে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ১৫০১৭০ টাকা, ২২ ক্যারেট ১৩৭৬৫০ টাকা এবং ১৮ ক্যারেট ১১২৬৩০ টাকা রয়েছে। চেন্নাই: চেন্নাইতে ২৪ ক্যারেট সোনা ১৫০১৭০ টাকা (২৫৬০ টাকা কম), ২২ ক্যারেট ১৩৭৬৫০ টাকা (২৩৫০ টাকা কম) এবং ১৮ ক্যারেট ১১৫৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।পাটনা ও জয়পুর: পাটনায় ২৪ ক্যারেট সোনার দাম ১৫০২২০ টাকা এবং জয়পুরে ১৫০৩২০ টাকা রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহের শুরুতেই এই দরপতন গহনা ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। তবে গহনা কেনার সময় এর সঙ্গে জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হবে।