সা রে গা মা সিজন ৯ চ্যাম্পিয়ন সিকিমের খুদে লামা, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন দর্শকরা

সা রে রে গা মা পা লিটল চ্যাম্পে টেলিভিশনে গানের জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছে সিকিমের ৯ বছরের খুদে শিল্পী জেটসিন দোহনা লামা।

ছোট ছোট গায়ক-গায়িকাদের সুরের জন্য টেলিভিশনে এই শো অনেক জনপ্রিয়। গত তিনমাস ধরে গানের এই শো দর্শকদের মনোরঞ্জন করছে। সিকিম থেকে আসা প্রতিযোগী জেটসিন দোহনা এতে বিজয়ী হন। গ্র্যান্ড ফাইনালে জেটসিন বিজয়ীর ট্রফি জিতে নেন। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয় হর্ষ সিকন্দর ও ধনেশ্বরী ঘাডগে।
জেটসিন বিজয়ীর ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকাও পুরস্কার জেতে। সারে রে গা মা পা লিটল চ্যাম্পের মঞ্চে জয়ের ট্রফি হাতে নিয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এই খুদে গায়িকা।

ট্রফি জিততে পেরে খুদে গায়িকা বলেন, আমার স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। সত্যি বলতে, এই প্রতিযোগিতা খুবই কঠিন ছিল। কারণ এই সিজনে আসা সব প্রতিযোগী খুব প্রতিভাবান ছিল এবং আমি সত্যিই কৃতজ্ঞ যে, আমি এ ধরনের প্রতিভাবানদের সঙ্গে মঞ্চ শেয়ার করার সুযোগ পেয়েছি। এই সিজন ৯-এর এই সফরে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি সবার কাছে কৃতজ্ঞ, যারা আমায় সমর্থন করেছেন। এখন আমি আমার গানের নতুন সফর শুরু করার অপেক্ষায় রয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *