SIR-এ নাম বাদ? ভোটারদের স্বস্তিতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, বাড়ি বাড়ি পৌঁছবেন বিএলও

ভোটার তালিকায় তথ্যের অমিল বা SIR (Summary Intensive Revision) সংক্রান্ত জটিলতায় যাদের নাম বাদ পড়েছে বা নোটিস দেওয়া হয়েছে, তাদের জন্য বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। এবার বিভ্রান্তি এড়াতে ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরাসরি পদক্ষেপ নিচ্ছে কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের নথিতে কোনো ধরনের অসঙ্গতি বা ত্রুটি পাওয়ার কারণে নোটিস জারি করা হয়েছিল, তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। তারা সরেজমিনে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করবেন।

যাচাইকরণের পর সংগৃহীত সেই সমস্ত জরুরি নথি ও তথ্য কমিশনের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করা হবে। পরবর্তীতে সেই আপলোড করা নথি ও আবেদন ভালোভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)।

নতুন করে আবেদনের সুযোগ: কমিশনের তরফে আরও স্পষ্ট করা হয়েছে যে, ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য সাধারণ মানুষ সরাসরি ERO-র কাছে আবেদন জানাতে পারবেন। ভোটার তালিকা সংস্কার বা নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতেই কমিশনের এই বড় সিদ্ধান্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *