“চিটিংকে সমর্থন করি না!” আইআইটি বোম্বেতে ছাত্রমৃত্যুর উত্তাল আবহে বিস্ফোরক দাবি শিক্ষার্থী মহলে

আইআইটি বোম্বের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোডের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা চত্বর। এই পরিস্থিতিতে মুখ খুলেছে আইআইটি বোম্বের ছাত্র প্রতিনিধিরা। এক অফিসিয়াল বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে যে, তাদের প্রতিবাদের লক্ষ্য কখনই পরীক্ষায় অসদুপায় বা চিটিংকে সমর্থন করা ছিল না। পাশাপাশি, অভিযুক্ত অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লাকে নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে শিক্ষার্থী মহল।

ছাত্র প্রতিনিধিদের দাবি, অধ্যাপক দুল্লাকে তাঁরা কখনোই আগেভাগে দোষী সাব্যস্ত করেননি। তাঁদের আন্দোলন মূলত প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো তুলে ধরতে এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানানোর জন্যই ছিল। তবে নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তাঁকে প্রশাসনিক পদের দায়িত্ব থেকে সরিয়ে রাখার দাবি তোলা হয়েছিল। অন্যদিকে, আইআইটি বম্বের ফ্যাকাল্টি ফোরামও অধ্যাপক দুল্লার পাশে দাঁড়িয়েছে এবং তাঁর বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তিকর খবরের সমালোচনা করেছে। বর্তমানে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *