শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ! কোন কোন জেলায় আজ থেকেই জারি হলো ভারী বৃষ্টির সতর্কতা?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘিরে সাধারণ মানুষের মনে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা সরাসরি উড়িয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই মুহূর্তে সমুদ্রে ঘনীভূত নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর সরাসরি কোনো ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির ব্যাপক তাণ্ডব চলতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার দুর্যোগ সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। উপকূলের জেলাগুলিতে বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা-সহ সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সুরক্ষার স্বার্থে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *