যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প: অক্টোবর থেকেই খুলছে পোর্টাল, কীভাবে আবেদন করবেন? জেনে নিন সমস্ত নিয়ম

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের ঘোষণা করেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ভাতা পেতে চলেছেন। খুব শীঘ্রই অর্থাৎ আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের জন্য নির্ধারিত পোর্টাল চালু হতে চলেছে এবং নভেম্বর মাস থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে বলে খবর।

কত টাকা মিলবে এবং কারা যোগ্য?

সূত্রের খবর, এই প্রকল্পের মাধ্যমে স্নাতক পাস বেকার যুবকরা প্রতি মাসে ৩ হাজার টাকা এবং মাধ্যমিক পাস প্রার্থীরা ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অতীতে এই ধরনের ভাতা দেওয়া হলেও বর্তমান ঘোষণা অনুযায়ী ভাতার পরিমাণ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে।

আবেদনের জন্য কোন ৮টি নথির প্রয়োজন?

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের কিছু নির্দিষ্ট নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে:

  • আবেদনকারীর পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড ও [Aadhaar Redacted] (আধার কার্ড)।

  • জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট)।

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য।

  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজ ছবি।

  • এছাড়া প্রার্থীরা স্নাতক হয়ে থাকলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রভিশনাল ও অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটও জমা দিতে হবে।

অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করার সুযোগ থাকবে। অক্টোবর মাস থেকেই এই আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *