স্টেট ব্যাঙ্কে সরাসরি চাকরি! কোনো লিখিত পরীক্ষা ছাড়াই বছরে ৯৮ লক্ষ টাকা পর্যন্ত বেতনের বিরাট সুযোগ, জানুন বিস্তারিত

দেশের অন্যতম বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) কাজের সুবর্ণ সুযোগ খুঁজছেন এমন অভিজ্ঞ পেশাদারদের জন্য বড় খবর। কলকাতার স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অফ লিডারশিপ (SBIL)-এর বিভিন্ন উচ্চপদস্থ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ হলো, এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে এবং পদের ভিত্তিতে বার্ষিক বেতন প্যাকেজ ৯৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) বিভাগের অধীনে চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ায় ডিন, ফ্যাকাল্টি এবং মার্কেটিং এক্সিকিউটিভ—এই তিনটি শূন্যপদে যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং প্রার্থীরা আগামী ৬ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

কোন পদের জন্য কত বেতন এবং যোগ্যতা?

  • ডিন পদ: এই পদের জন্য প্রার্থীর বয়স ৩১ আগস্ট, ২০২৬ অনুযায়ী ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এমবিএ, পিজিডিএম বা সমমানের ডিগ্রিতে কমপক্ষে ৫৫% নম্বর এবং পিএইচডি বা এমফিল ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা জরুরি। এই পদে বার্ষিক বেতন প্যাকেজ রয়েছে সর্বোচ্চ ৯৮ লক্ষ টাকা পর্যন্ত।

  • ফ্যাকাল্টি পদ: যেকোনো বিষয়ে ন্যূনতম ৫৫% নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কমপক্ষে ছয় বছরের শিক্ষকতা বা প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বার্ষিক বেতন প্যাকেজ ৬৩ লক্ষ টাকা পর্যন্ত।

  • মার্কেটিং এক্সিকিউটিভ পদ: মার্কেটিংয়ে এমবিএ বা সমমানের ডিগ্রি এবং পাঁচ বছরের অভিজ্ঞতা আবশ্যক। ডিজিটাল মার্কেটিং ও অ্যানালিটিক্সে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের বার্ষিক বেতন প্যাকেজ ৫২ লক্ষ টাকা পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি

এই নিয়োগের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর ডিন ও ফ্যাকাল্টি পদের জন্য ডেমো সেশন ও ইন্টারভিউ এবং মার্কেটিং পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

আগ্রহী প্রার্থীরা এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার বিভাগে গিয়ে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে অনলাইনে আগামী ৬ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে থাকা সমস্ত শর্ত ও নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়া বাধ্যতামূলক।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *