আর বেকার বসে থাকতে হবে না! দুর্গাপুজোর ঠিক আগে বড় সরকারি চাকরির সুযোগ নিয়ে এল রাজ্য সরকার

দুর্গাপুজোর ঠিক আগে রাজ্যবাসীর জন্য এল এক বিরাট সুখবর। দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে এবার বড়সড় পদক্ষেপ করল নবান্ন। দমকল দপ্তরে প্রায় আড়াই হাজার স্থায়ী পদে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের এই মেগা ঘোষণার ফলে বঙ্গে সরকারি চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

দপ্তর সূত্রে খবর, দুর্গাপুজোর মরশুমে রাজ্যজুড়ে মণ্ডপে মণ্ডপে অতিরিক্ত ভিড়, আলোকসজ্জা এবং বিভিন্ন উৎসবের জেরে অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। প্রতি বছরই পুজোয় দমকলকর্মীদের অতিরিক্ত চাপ সামলাতে হয়। এই পরিস্থিতি সামাল দিতে এবং পর্যাপ্ত জনবল নিশ্চিত করতেই দ্রুত গতিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এই নিয়োগের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।

তবে ঠিক কোন কোন পদে এই নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কিংবা কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি প্রশাসন। খুব শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি সামনে আসবে বলে আশা করা হচ্ছে। পুজোার আগে এই বিশাল স্থায়ী নিয়োগের খবরে স্বভাবতই খুশি চাকরিপ্রার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *