সেন্সর বোর্ডে বড় দায়িত্ব পাওয়ার পরেই মোদীর জন্মদিনে প্রকাশ্যে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বার্তা!

৭৬ বছরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তাঁর জন্মদিনে দেশজুড়ে চলছে বিশেষ সেলিব্রেশন। রাজনীতিবিদ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা—সকলেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এই বিশেষ দিনে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি বিশেষ বার্তা সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।

ফেসবুকের পাতায় নরেন্দ্র মোদিকে ট্যাগ করে প্রসেনজিৎ লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, আনন্দ এবং দেশসেবায় অবিচল থাকতে পারার শক্তি বৃদ্ধি পাক এই কামনা করি। আপনি সর্বদা সাফল্য ও সার্থকতা লাভ করুন।” অভিনেতার এই পোস্টের কমেন্ট বক্সেও বহু মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর নতুন ১৮ সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য গঠিত এই নতুন বোর্ডে অন্যতম সদস্য হিসেবে জায়গা পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একদিকে সেন্সর বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি এবং অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর এই শুভেচ্ছা বার্তা বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *