২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনেই বড় ধাক্কা! পকেট ফাঁক হতে চলেছে সাধারণ মানুষের?

বর্তমান সময়ে প্রাত্যহিক কেনাকাটা থেকে শুরু করে সমস্ত লেনদেনে ক্যাশের পরিবর্তে ইউপিআই (UPI) পেমেন্টই সবচেয়ে বড় ভরসা। তবে সম্প্রতি ইউপিআই পেমেন্ট নিয়ে নতুন নিয়ম ও চার্জের সম্ভাবনা ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুই হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনো অতিরিক্ত ফি বা মাশুল কাটা হবে না। কিন্তু এর বেশি টাকার লেনদেনের ক্ষেত্রে পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

ব্যবসায়ীদের কড়া বিরোধ ও আশঙ্কা

কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। সংস্থার চেয়ারম্যান ব্রিজেশ গোয়েলের মতে, ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও কোনো অতিরিক্ত ফি বা এমডিআর (MDR) থাকা উচিত নয়। তাঁর দাবি, এই নিয়মের ফলে মানুষ আবারও ক্যাশ বা নগদ লেনদেনে ফিরে যেতে বাধ্য হবেন, যা ‘ডিজিটাল ইন্ডিয়া’ মিশনের জন্য একটি বড় ধাক্কা।

সরকার যদিও সাফ জানিয়েছে যে এই অতিরিক্ত মাশুল গ্রাহকদের দিতে হবে না, ব্যবসায়ীদের থেকেই তা নেওয়া হবে, কিন্তু ব্যবসায়ীদের পালটা যুক্তি—দোকানদাররা ঘুরপথে সেই বাড়তি খরচ গ্রাহকদের ঘাড়েই চাপাবেন বা পণ্যের দাম বাড়িয়ে দেবেন। দিল্লির বিভিন্ন বড় বাজারের উদাহরণ দিয়ে বলা হচ্ছে, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা মার্জিন কম রেখে ব্যবসা করেন, ফলে এই অতিরিক্ত চার্জ তাঁদের পক্ষে বহন করা অসম্ভব। ব্যাংকগুলোর আর্থিক সংকট মেটানোর জন্য গ্রাহক ও ব্যবসায়ীদের উপর বাড়তি বোঝা না চাপিয়ে সরকারের সরাসরি প্রণোদনা দেওয়া উচিত বলেই দাবি তুলেছে সিটিআই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *