পুজোর আগে পার্লারে না গিয়েই বাজিমাত! এই ৩টি সহজ কৌশলে মাত্র এক রাতেই পান সুন্দর কার্লি হেয়ার!

আসছে পুজো! আর এই ৫ দিনের আনন্দ উদযাপনের জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বাঙালি। নতুন জামাকাপড়, জুতো আর মানানসই মেকআপের সঙ্গে চুলের নানা কেতা তো চাই-ই। পুজোর কদিন সুন্দর দেখাতে অনেকেই পার্লারে গিয়ে চুল স্ট্রেইট বা কার্ল করান। বিশেষ করে কার্লিং টং বা রডের সাহায্যে চুলে উচ্চ তাপ প্রয়োগ করে চুল কোঁকড়া করা হয়। কিন্তু এর ফলে অতিরিক্ত গরমে শখের চুলের মারাত্মক ক্ষতি বা বারোটা বেজে যায়। তাহলে উপায় কী? উচ্চ তাপ বা টংয়ের ব্যবহার ছাড়াই খুব সহজে বাড়িতে কীভাবে স্বাস্থ্যকর উপায়ে চুল কার্ল করবেন, জেনে নিন তার দারুণ ৩টি কৌশল।

১. ব্রেইড মেথড (Braid Method)

হিট ছাড়া চুল কার্ল করার এটি অত্যন্ত সহজ ও কার্যকর একটি পদ্ধতি। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি ট্রাই করতে পারেন।

  • প্রথমে চুলে ভালো করে হেয়ার সিরাম বা সামান্য জল স্প্রে করে নিন।

  • এরপর চুল ভালো করে আঁচড়ে মাঝ বরাবর সিঁথি করে দুটি ভাগে ভাগ করে নিন।

  • এবার চুল শক্ত করে দুটি বেণি বা খোঁপা করে নিন। খেয়াল রাখবেন স্ক্যাল্প যেন অতিরিক্ত টান না লাগে। বেণির শেষে রাবার ব্যান্ড আটকে দিন।

  • সারা রাত চুল এভাবে বেঁধে রাখুন। পরের দিন সকালে উঠে বেণি খুলে আঙুলের সাহায্যে চুল হালকা সেট করে নিলেই সুন্দর কোঁকড়া লুক পেয়ে যাবেন।

২. টুইস্ট পদ্ধতি (Twist Method)

যাঁরা চুল খুব বেশি কোঁকড়া না করে একদম সাধারণ ও ন্যাচারাল লুজ কার্লস (Loose Curls) পছন্দ করেন, তাঁদের জন্য এই পদ্ধতিটি একদম সেরা। লম্বা ও সটান চুলের ক্ষেত্রে এটি দারুণ কাজ করে।

  • প্রথমে চুল হালকা ভিজিয়ে নিয়ে তাতে সিরাম লাগিয়ে নিন।

  • মাঝ বরাবর সিঁথি করে চুল দুই ভাগে ভাগ করুন। এক সাইডের চুল নিয়ে দুটি ভাগে ভাগ করে একে অপরের সঙ্গে পাকিয়ে (টুইস্ট করে) একদম শেষ মাথা পর্যন্ত পেঁচিয়ে নিন।

  • পেঁচানো চুলটি মাথার চারপাশে ঘুরিয়ে জোড়া বা খোপার মতো করে রাবার ব্যান্ড বা পিন দিয়ে আটকে দিন। ঠিক একইভাবে অন্য পাশের চুলও করে নিন।

  • এটি কয়েক ঘণ্টা বা সারারাত রেখে দিতে পারেন। খোলার পর হালকা হাতে আঙুল দিয়ে চুল ছড়িয়ে নিলেই মনের মতো কার্ল তৈরি হয়ে যাবে।

৩. রোলার পদ্ধতি (Hair Rollers)

ছোট বা লম্বা— সব ধরনের চুলেই রোলার ব্যবহার করে খুব সহজেই পার্লার স্টাইল কার্ল পাওয়া সম্ভব।

  • প্রথমে চুলে একটু জল স্প্রে করে চুল হালকা ভিজিয়ে নিন।

  • এরপর চুলকে কয়েকটি ছোট ছোট সেকশনে ভাগ করে নিন।

  • চুলের আগা থেকে শুরু করে গোঁড়া পর্যন্ত আস্তে আস্তে রোল করে হেয়ার রোলার ব্যবহার করুন এবং ববি পিন দিয়ে আটকে দিন।

  • সমস্ত চুল এভাবে রোল করে সারা রাত বা বেশ কিছুক্ষণ রেখে দিন। চুল সম্পূর্ণ শুকিয়ে গেলে খুব সাবধানে রোলারগুলি খুলে ফেলুন।

  • শেষে চিরুনি না চালিয়ে শুধুমাত্র হালকা হাতে চুল সেট করে নিলেই পুজোর সাজে তাক লাগিয়ে দেওয়ার মতো কার্লি হেয়ার একদম প্রস্তুত!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *