সুশান্ত সিং রাজপুতের যে অভ্যাসের কথা জানতেন কিয়ারা আদভানি

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার প্রায় আড়াই বছরেরও বেশি সময় অতিক্রম করেছে। তবে তার মৃত্যু নিয়ে এখনো আলোচনা চলছে। সুশান্তের ব্যক্তি জীবনের কথা বলে এবার আলোচনায় এসেছেন আরেক বলিউড তারকা কিয়ারা আদভানি।

কিয়ারা বলেন, রাতে ঘুম আসত না সুশান্তের। দিনে দুঘণ্টার বেশি ঘুমাতেন না তিনি। অথচ কেউ কখনো তাকে ক্লান্ত দেখেনি। অফুরন্ত প্রাণশক্তি নিয়ে অংশ নিতেন শুটিংয়ে।

২০২০ সালে সুশান্তের প্রয়াণের পর কথাটা ফাঁস করেছিলেন কিয়ারা আদভানি। তিনি জানিয়েছিলেন সিদ্ধার্থ অনিদ্রার রোগে ভুগতেন। কিয়ারা দুই বছর আগে এই কথা বললেও সম্প্রতি তা আলোচনায় এসেছে।

কিয়ারার ভাষায়, ‘শুটিং শেষ হতে হয়তো অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে, ক্লান্তি আসছে। সুশান্তের তখন ক্লান্তির লেশমাত্র নেই। আমি ওকে জিজ্ঞাসা করতাম, ঘুম পায় না? ও হাসিমুখে বলত, এত ঘুম ভলো লাগে না ওর।’

এদিকে কিয়ারা জানতেন দিনে সাত থেকে আট ঘণ্টা ঘুম জরুরি। কিন্তু সুশান্তকে দেখে সব হিসেব গুলিয়ে যেত। সুশান্ত কিয়ারাকে বলেছিলেন, ‘মানুষ মাত্র ২ ঘণ্টা ঘুমালেই যথেষ্ট। বাকি সময় তোমার মস্তিষ্ক জেগেই আছে। গাঢ় ঘুম হোক বা পাতলা, মন তোমার সক্রিয় থাকে। তাই আমি শুধু ওই ২ ঘণ্টা ঘুমাই।’

সুশান্তের কাছ থেকে এমন কথা শুনে কিয়ারা বিস্মিত হতেন। অবাক হয়ে দেখতেন সুশান্তকে। প্রতিদিন সেটে আসছেন ওইটুকু ঘুমিয়ে। কোনো অসুবিধা হত না তার। ব্যাপারটা সাধারণ বলে মনে হত না কিয়ারার। সুশান্ত তাকে সব সময় অনুপ্রেরণা জোগাতেন বলেও জানিয়েছেন কিয়ারা।

প্রত্যেককে সুন্দরভাবে বেঁচে থাকার কথা বললেও সুশান্তের নিজের জীবনে প্রতি অবহেলা চলে এসেছিল। ১৪ জানুয়ারি, ২০২০ সালে তার দেহ মিলেছিল বান্দ্রার আবাসনে। সেদিনের বিভীষিকার কথা ভুলে ২১ জানুয়ারি, সুশান্তের জন্মদিনকেই মনে রাখতে চান সতীর্থরা। তার সঙ্গে সুখস্মৃতির বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিলেন বোন প্রিয়াঙ্কা সিংহ। সুশান্তের জন্মদিনে সবাই তাকে গভীর ভালোবাসায় স্মরণ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *