মাসে কত বেতন পেলে ৯৩ হাজার ওড়ে? গুরুগ্রামের টেকির এই রাজকীয় খরচের হিসাব দেখলে মাথা ঘুরে যাবে

দেশের তথ্যপ্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র গুরুগ্রামে চাকরি করার অর্থই হলো মোটা অঙ্কের বেতন এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে আকাশছোঁয়া খরচ। সম্প্রতি ২৮ বছর বয়সি অর্জুন সিং নামের এক টেক প্রফেশনাল তাঁর এক মাসের সমস্ত খরচের হিসাব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর তা সামনে আসার পরই শুরু হয়েছে তুমুল জল্পনা, কারণ কোনো বিনিয়োগ ছাড়াই তাঁর এক মাসের মোট খরচ গিয়ে ঠেকেছে সোজা ৯৩,২৯০ টাকায়!

অর্জুনের খরচের এই বিশাল ফর্সা একনজরে দেখে নিন:

  • বাসস্থান ও আনুষঙ্গিক খরচ: গুরুগ্রামে একটি শেয়ার্ড ফ্ল্যাটে থাকার জন্য অর্জুনকে প্রতি মাসে ১৯ হাজার টাকা ভাড়া দিতে হয়। এর পাশাপাশি রান্নার লোক, পরিচারিকা এবং কার ক্লিনার বাবদ আরও প্রায় ৪ হাজার টাকা খরচ হয়।

  • গাড়ির কিস্তি ও পেট্রোল: তাঁর বাজেটের একটি বিরাট অংশ চলে যায় যাতায়াতে। গাড়ির মাসিক ইএমআই (EMI) বাবদ প্রায় ২০ হাজার টাকা এবং পেট্রল খরচ বাবদ ৭ হাজার টাকা গুনতে হয় তাঁকে।

  • প্রোটিন ও খাদ্যাভ্যাস: ফিটনেসের প্রতি বিশেষ ঝোঁক থাকায় তাঁর গ্রোসারি বিল, প্রোটিন এবং অন্যান্য সাপ্লিমেন্ট মিলিয়ে খরচ দাঁড়ায় প্রায় ১৪,৭৯০ টাকা। এছাড়া বাইরে খাওয়া এবং অনলাইন ফুড অর্ডারে খরচ হয় আরও ১০ হাজার টাকা।

  • শপিং ও অন্যান্য বিলাসিতা: প্রতি মাসে পোশাক বা অন্যান্য কেনাকাটায় ৬ থেকে ৭ হাজার টাকা, কফি এবং ব্যাডমিন্টন খেলা বাবদ সাড়ে চার হাজার টাকা এবং বিদ্যুৎ ও অন্যান্য বিল মিলিয়ে খরচ ছাড়িয়ে যায় প্রায় ৯৩ হাজার টাকার ঘর।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা অর্জুনের খরচের বহর দেখে যেমন অবাক হয়েছেন, তেমনই একটাই প্রশ্ন সবার মুখে—”এই ভদ্রলোকের আসল মাসিক বেতনটা ঠিক কত?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *