মাঝ আকাশে বড় বিপত্তি! কোন কোন বিমান বাতিল হল আর কোনগুলির সময় বদলাল? জানুন লেটেস্ট আপডেট

রবিবার ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) মধ্যকার বিমান চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন শহর থেকে ইউএইগামী বিমানগুলি প্রায় ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলাচল করছে। এর জেরে বেশ কিছু বিমান বাতিলও করা হয়েছে, যা চরম ভোগান্তির মুখে ফেলেছে যাত্রীদের।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কোচি, জয়পুর এবং অমৃতসর বিমানবন্দরের যাত্রীরা। আকস্মিক এই বিমান বিপর্যয়ের কারণে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির তরফ থেকে সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের বিমানবন্দরে রওনা দেওয়ার আগেই নিজ নিজ ফ্লাইটের লেটেস্ট আপডেট ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *